1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে বাসা ভাড়া নেয়ার কথা বলে অচেতন করে টাকা ও গহনা লুট পাঁচ প্রতারক আটক - Khulnar Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি

যশোরে বাসা ভাড়া নেয়ার কথা বলে অচেতন করে টাকা ও গহনা লুট পাঁচ প্রতারক আটক

  • প্রকাশিত : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৯৬ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর  প্রতিনিধি ||যশোর শহরতলীর রামনগর কলুপাড়ায় বাসা ভাড়া নিয়ে এক বাড়ির সদস্যদের খাবারের মাধ্যমে অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।

এ ঘটনায় ডিবি পুলিশের অভিযানে চক্রের পাঁচ সদস্যকে আটক হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া বেশ কিছু স্বর্ণালঙ্কারও আটককৃতরা হলেন, খুলনা জেলার ফুলতলা উপজেলার উত্তর ডিহি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মামুন মিয়া (৪৫), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দেলবাডী গ্রামের মতিউর রহমান ব্যাপারীর ছেলে  জাহারুল (৪৫) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদনিয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী  মারুফা (৩৫), খুলনা জেলার শিরোমনি এলাকার যোগীপোল গ্রামের মৃত মোঃ লুতফর রহমান আকনের ছেলে মোঃ লিটন (৪৭) খুলনা জেলার দৌলতপুর উপজেলার পাবলা সাহাপাড়া এলাকার মৃত শচীন্দ্রনাথ কর্মকারের ছেলে বিপ্লব কর্মকার (৫০)।

ভুক্তভোগী শারমিন সুলতানা শান্তা কোতোয়ালী থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, গত ১৩ এপ্রিল সকাল ৯টার দিকে দুই পুরুষ ও দুই নারী বাসা ভাড়া নেওয়ার জন্য তার বাড়িতে আসে।

তারা মাসিক ৩ হাজার টাকার চুক্তিতে বাসা ভাড়া নেওয়ার কথা জানায় এবং এক হাজার টাকা অগ্রিম দেয়। পরদিন পুরুষ দুইজন চলে গেলেও নারী দুইজন থেকে যায়।১৭ এপ্রিল রাত ১১টার দিকে ওই দুই নারীর ভাগ্নে পরিচয়ে এক ব্যক্তি খাবার নিয়ে আসে। পরে ওই নারীরা পরিবারের সদস্য ও পাশের ভাড়াটিয়াদের ডেকে এনে খাবার খাওয়ায়। খাবারে চেতনা নাশক মিশানো ছিল।

সবাই অচেতন হয়ে পড়লে প্রতারক চক্র নগদ দুই লাখ টাকা ও আনুমানিক ১০ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।পরে বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগীদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয় এবং যশোর কোতয়ালী থানায় অভিযোগ করা হয়।পুলিশ অভিযোগ পাওয়ার পর ঘটনাটিকে গুরুত্বের সাথে নিয়ে তদন্ত শুরু করে। দ্রুত অপরাধীদের শনাক্ত ও মালামাল উদ্ধারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাঠে নামে।

ডিবির একটি বিশেষ টিম ২৬ এপ্রিল অভিযান চালিয়ে পিরোজপুরের নাজিরপুর থেকে জাহারুল (৪৫) ও মারুফা (৩৫) কে আটক করে। তাদের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয় একটি স্বর্ণের রুলি, দুটি চুড়ি, একটি চেইন ও এক জোড়া দুল।

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী খুলনার ফুলতলা থেকে মামুন মিয়া (৪৫) এবং খুলনার দৌলতপুর এলাকা থেকে  লিটন (৪৭) ও বিপ্লব কর্মকার (৫০) কে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি স্বর্ণের চেইন ও ১ আনা ১ রতি ওজনের গলিত স্বর্ণ।
যশোর ডিবির ওসি মনজুরুল হক ভূঁইয়া জানান,  আটককৃতরা  প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য হিসেবে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে একই কৌশলে প্রতারণা করে আসছিল। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।