1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোর-বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ কর্তনের সিদ্ধান্ত - Khulnar Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি

যশোর-বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ কর্তনের সিদ্ধান্ত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৯৯ বার শেয়ার হয়েছে

শাহাবুদ্দিন মোড়ল , ঝিকরগাছা  || যশোরের ঝিকরগাছা উপজেলার ৭নং নাভারণ ইউনিয়নের নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন ও যশোর নাগরিক অধিকারের দেয়া পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে যশোর-বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ কর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন যশোরের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান।

তথ্য অনুসন্ধানে জানা যায়, যশোর-বেনাপোল (এন-৭০৬) জাতীয় মহাসড়কে বিভিন্ন স্থানে বিদ্যমান মরাগাছ ও ঝুকিপূর্ন ডালপালা কর্তনের বিষয়ে নাভারণ হাইওয়ে থানা- ২২০/২৪নং স্মারকের শুক্রবার (২৫ এপ্রিল) প্রশাসক, জেলা পরিষদ, যশোর, বরাবর লিখিত আবেদন করেন অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন।

আবেদনে তিনি আরও বলেন, যশোর সড়ক বিভাগাধীন যশোর বেনাপোল (এন-৭০৬) একটি গুরুত্তপূর্ণ জাতীয় মহাসড়ক। উল্লেখিত জাতীয় মহাসড়কের উভয় পাশে বিভিন্ন স্থানে বেশকিছু শতবর্ষী মরাগাছ ও ঝুঁকিপূর্ণ ডাল-পালা রয়েছে। প্রায় সময় শতবর্ষী গাছের ডালপালা ভেঙ্গে পথচারী ও যানবহনের ক্ষতি হচ্ছে। চলতি বর্ষা মৌসুমে ঝড় ও বৃষ্টিপাতের ফলে যে কোন সময় উক্ত মরাগাছ ও ঝুঁকিপূর্ণ ডালপালা ভেঙ্গে পড়ে যে কোন ধরনের অনাকাঙ্খিত দুর্ঘটনা ও যান-মালের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

যার জন্য উক্ত মরাগাছ ও ঝুকিপূর্ণ গাছ ডাল-পালা জরুরী ভিক্তিতে অপসারণ/কর্তন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বিশেষ ভাবে অনুরোধ করেন।

জেলা পরিষদ, যশোর বিষয়টি আমলে নিয়ে সোমবার (২৮ এপ্রিল) এর জেপর্য/প্রকৌঃ/বিসংউ/গ-৯(২০১৮)-১৯৩নং স্মারকের মাধ্যমে জানা যায় হাইওয়ে পুলিশ খুলনা অঞ্চল, খুলনা এর ২৫-০৪-২০২৫ তারিখের নাভারণ হাইওয়ে থানা-২২০/২৪ নং স্মারক ও নাগরিক অধিকার আন্দোলন, যশোর এর আহবায়ক মাষ্টার নূর জালাল ও সমন্বয়ক শেখ মাসুদুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে যশোরের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণকে উক্ত মরাগাছ ও গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা কর্তন, অপসারণ করে জেলা পরিষদের ডাকবাংলো চত্ত্বরে সংরক্ষণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন বলেন, আমার আবেদনের উপর যশোর-বেনাপোল (এন-৭০৬) মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ কর্তনের সিদ্ধান্ত গ্রহণ করায় যথাযথ কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি।

চলতি বর্ষা মৌসুমে ঝড় ও বৃষ্টিপাতের ফলে যে কোন সময় উক্ত মরাগাছ ও ঝুঁকিপূর্ণ ডালপালা ভেঙ্গে পড়ে যে কোন ধরনের অনাকাঙ্খিত দুর্ঘটনা ও যান-মালের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে এ অঞ্চলের মানুষেরা রক্ষা পাবে জানতে পরে আমার খুবই আনন্দ হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।