1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবিতে নগরীতে মানববন্ধন - Khulnar Khabor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবিতে নগরীতে মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৯৮ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনার খবর||খুলনায় আমার দেশ পাঠক মেলা আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে অবিলম্বে মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালকে গ্রেপ্তার, সম্পাদক মাহমদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, মেঘনা গ্রুপের পণ্য বয়কটও ফ্যাসিবাদের দোসর লুটপাটের হোতা হিসেবে সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়েছে।

শনিবার ২৬ শে এপ্রিল বিকেলে নগরীর ব্যস্ততম অফিসপাড়া খ্যাত আহসান আহমেদ রোডে দৈনিক আমার দেশ খুলনা ব্যুরোর সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ সব দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মাহমুদুর রহমান কেবল মাত্র একজন সম্পাদক ও প্রকাশক নন। তিনি আজকের বাংলাদেশের সময়ের কষ্টিপাথরে যাচাইকরা একজন খাঁটি দেশ প্রেমিক মানুষ।
যিনি অতীতেও দেশবিরোধী সব প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে ছিলেন সোচ্চার, আজকেও একইভাবে তার লড়াই অব্যাহত রেখেছেন। যারা বাংলাদেশে পুনরায় হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়, যারা চায় ভারতের তাবেদারি ব্যবস্থা পুনরায় কায়েম করতে মোস্তফা কামাল তাদেরই অগ্রজ প্রতিনিধি।

আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে মামলা দায়ের এ কথার সত্যতা প্রমাণ দেয়। বক্তারা বলেন, শেখ হাসিনার শাসনামলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে ১৪০টি মামলা ছিল। কুষ্টিয়ায় আদালতে হাজিরা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশে ছাত্রলীগের খুনিরা হামলা চালিয়ে রক্তাক্ত করেছিল, তিনি মাথা নত করেননি। দুই হাজার ছাত্রজনতার বুকের রুক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকেও কোনোভাবেই ভূলুন্ঠিত হতে দেওয়া হবে না।

মাহমুদুর রহমান এবংআমার দেশ দেশপ্রেমিক স্বাধীনতার সব ছাত্রজনতাকে ঐক্যবদ্ধ করে তার সংগ্রাম অব্যাহত রাখবে। আমার দেশ পাঠক মেলার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার, সম্মিলিত পেশাজীবীপরিষদের আহ্বায়ক বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মাজহারুল হান্নান। আমার দেশ ব্যুরো প্রধান ও ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজের) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওনের সভাপতিত্বে এবং দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ন্যাশনাল ইন্টারেস্ট গ্রুপ (এনআইজির) সদস্য সচিব অ্যাডভোকেট শাহ আলম, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী তফসির আহমেদ, এমইউজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়, বিএ্ফইউজের সাবেক নির্বাহী সদস্য ও কালের কণ্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা মিনহাজুল আবেদীন সম্পদ, নয়া দিগন্তের ব্যুরো প্রধান এরশাদ আলী, ইসলামিক টিভির খুলনা প্রতিনিধি কে এম জিয়াউস সাদাত, বাংলানিউজের ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না, খুলনার খবর এর খুলনা প্রতিনিধি ইমরুল ইসলাম ইমন,  ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক পাপ্পু, জিএম রাসেল ইসলাম, কয়রা পাইকগাছা উন্নয়ন সমন্বয় কমিটির এস এ মুকুল ও খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ আলম গুড্ডু।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংবাদিক মাশরুর মুর্শেদ, আমার দেশ স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনি, ফটো সাংবাদিক মো. সেলিম গাজী, দাকোপ প্রতিনিধি ফয়সাল আলম, বটিয়াঘাটা প্রতিনিধি আরিফুজ্জামান দুলু, মো: রাজু আহমেদ,মোস্তফাকামাল, ইমরান হোসেন, রবি উল ইসলাম বাবলু, হুমায়ুন কবির পলাশ, এসএম শরীফুজ্জামান, এহসান মিন্টু, মো. শাহআলম, আবুলকাশেম, মো. হাবিব, মাসুদুর রহমান মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।