1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শুভ জন্মদিন "খুলনা" - Khulnar Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি

শুভ জন্মদিন “খুলনা”

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনার খবর ||খুলনা জেলা প্রতিষ্ঠার ১৪৩ বছর পূর্তিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে “খুলনা দিবস” পালিত হয়েছে।এ উপলক্ষ্যে সকাল ১০টায় নগরীর শিববাড়ি মোড়ে আয়োজিত সমাবেশের মাধ্যমে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, শান্তির প্রতীক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচীর উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার।

উদ্বোধন অনুষ্ঠানের পর বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়।

শোভাযাত্রায় পালকি, ঘোড়ার গাড়ি, সাইকেলিং, আদিম মানুষ, জেলে, রোভার স্কাউট, গার্লস গাইড, ব্যান্ড পার্টি অংশ নেয়।খুলনা দিবস উপলক্ষ্যে উন্নয়ন কমিটির পক্ষ থেকে স্মরণিকা প্রকাশ, খুলনা মেজবানি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।১৮৮২ খিস্টাব্দের ২৫ এপ্রিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে খুলনাকে জিলা হিসেবে ঘোষণা করা হয়।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি এই দিনটিকে প্রতি বছর নানাবিধ কর্মসূচীর মাধ্যমে পালন করে আসছে।খুলনা দিবসের দিনব্যাপি কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা খুলনার সামগ্রিক উন্নয়নে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা খুলনার ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণের আহবান জানিয়ে বলেন, খুলনার উন্নয়নের জন্য যে সকল দাবিসমূহ এখনও অপূরণীয় রয়েছে তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

দিনব্যাপি কর্মসূচীতে খুলনার প্রশাসনিক উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী, নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ, নগরের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ দলমত নির্বিশেষে খুলনার সর্বস্তরের ব্যাপক জনগণ অংশগ্রহণ করেন।উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান। সংগঠনের এর মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ এর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এ্যাড. এস.এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপি’র সভাপতি মোঃ মনিরুজ্জামান মন্টু, জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারী এ্যাড. জাহাঙ্গীর হোসেন হেলাল, শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল হান্নান, প্রকৌশলী আজাদুল হক, এ্যাড. কুদরত ই খুদা, খুলনা আইনজীবী সমিতির আহবায়ক এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, সদস্য সচিব এ্যাড. শেখ নুরুল হাসান রুবা, খুলনা প্রেস ক্লাবের আহবায়ক এনামুল হক নবাব, আয়কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. খান মনিরুজ্জামান, সিপিবি নেতা এস,এ রশীদ, ওয়ার্কার্স পার্টির নেতা এ্যাড. মিনা মিজানুর রহমান, শেখ মফিদুল ইসলাম, ইসলামী আন্দোলন এর খুলনা মহানগর সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন, গণসংহতি আন্দোলন নেতা মুনির চৌধুরী সোহেল, বিএনপি নেতৃ অধ্যক্ষ রেহানা আক্তার, সি‌পি‌বির এ্যাড. বাবুল হাওলাদার, ডাঃ নাসির উদ্দিন, কবি সৈয়দ আলী হাকিম, মোঃ তরিকুল ইসলাম, মোঃ নিজাম উর রহমান লালু, মিনা আজিজুর রহমান, শাহীন জামাল পন, অধ্যাপক মোঃ আবুল বাশার, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আযম খান, মামনুরা জাকির খুকুমনি, মোঃ খলিলুর রহমান প্রমুখ।

এছাড়া সন্ধ্যায় নগরীর শিববাড়ি মোড়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।