ইমরুল ইসলাম ইমন খুলনার খবর ||খুলনায় ইসলামী ব্যাংক হাসপাতালে আগ্নিকান্ডের ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর জাতিসংঘ পার্ক সংলগ্ন হাসপাতালটির ভবনের নিচ তলায় এ আগুন লাগে।
প্রায় এক ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা খুলনার খবর কে বলেন, গ্যারেজ রুমের জেনারেটর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
হাসপাতালের কর্মীরা তাৎক্ষণিকভাবে অগ্নি নির্বাপক দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হননি।
এদিকে হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।