1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় ঘেরের মৎস্য ও ফসল লুটপাটকারিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন - Khulnar Khabor
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক এপ্রিল–মে মাসে জ্বালানির পূর্ণ মজুদ সংকটের আশঙ্কা নেই: অমিত

কয়রায় ঘেরের মৎস্য ও ফসল লুটপাটকারিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২০৯ বার শেয়ার হয়েছে

মোঃফয়সাল হোসেন, কয়রা উপজেলা প্রতিনিধি ||

কয়রা সদর ইউনিয়নের ২নং কয়রা গ্রামে ঘেরের মাছ লুট ও জমি থেকে ধান কেটে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উত্তর বেদকাশি ইউনিয়নের বড়বাড়ী গ্রামের শফিকুল ইসলামের পুত্র মোঃ জহুরুল ইসলাম।

বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবের উপস্থিতি হয়ে সংবাদ সম্মেললের মাধ্যমে লিখিত বক্তব্য তিনি বলেন, কযরা সদর ইউনিয়নের ২নং কয়রা গ্রামের কালাম সরদার (৫০) সালাম সরদার (৪৫) মারুফ বিল্লাহ (২৬) মহিবুল্লাহ (২৩), মাসুমা খাতুন (৪৫),সহ অজ্ঞাত আরও ৫/৬ জন আমার মৎস্য ঘেরের মাছ লুটপাট করে নেওয়ার পাশাপাশি চাষকৃত জমির ধান কেটে নিয়েছে।

এ ব্যাপারে আমি তাদের বিরুদ্ধে কয়রা থানায় মামলা দায়ের করেছি। মামলার আসামীদের দ্রুত হেফতার পুর্বক শাস্তির দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমার পিতা শফিকুল ইসলাম গাজী কয়রা থানাধীন কয়রা মৌজার এস.এ ১৬৪ ও ৮৮১ নং খতিয়ানে ১.২৬৫১ একর জমি মূল মালিকের নিকট হতে বহু বছর পূর্বে জমি ক্রয় করে।

সেই জমিতে সীমানা নিধারণ করার পর ঘেরা বেড়া দিয়ে বসত বাড়িঘর নির্মাণ করার পাশাপাশি কিছু জমিতে মিষ্টি পানির মৎস্য ঘের ও ধান্ চাষ করে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসিতেছি। এমতাবস্থায় তারা আমার মৎস্য ঘেরের জমি জবর দখল করার জন্য দীর্ঘদিন যাবত হুমকি ধামকি সহ বিভিন্ন ভাবে ক্ষতিসাধন করে আসিতেছে।

তারই রেশ ধরে গত ১৬ এপ্রিল সকাল ৮ টার দিকে উল্লেখিত নামধারী ব্যাক্তিরা সহ অজ্ঞাত নামা ৫/৬ জন আমার উক্ত মৎস্য ঘেরে প্রবেশ করে মৎস্য ঘেরের আইল সীমানা কোদাল দিয়া কেটে ভাংচুর করে ক্ষতি করে। এ ছাড়া পুকুরের মাছ মেরে নেওয়ার পাশাপাশি ধান কেটে নিয়ে আনুমানিক ২ লক্ষ ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে।

বিষয়টি জানতে পেরে আমি বাধা প্রদান করলে তারা আমাকে মারপিট করে জখম করে। শুধু তাই নয় আমার পরিবারের লোকজনদের মারপিট করে স্বর্ণ অংলঙ্কার কেড়ে নেয়। স্থানীয়রা সেখান থেকে আমাকে ও আমার বোন আয়েশাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চিকিৎসা শেষে বিষয়টি নিয়ে থানায় মামলা দায়ের করি। মামলা দায়ের করার পর আসামিরা বিভিন্নভাবে ক্ষতিসাধন করার জন্য হুমকি ধামকি অব্যাহত রেখেছে। বর্তমানে আমরা তাদের হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় ভুগছি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।