1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়া সেনহাটিতে চিহ্নিত দুর্বৃত্তদের দেশীয় অস্ত্রের আঘাতে দুই ভাই যখম - Khulnar Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা

দিঘলিয়া সেনহাটিতে চিহ্নিত দুর্বৃত্তদের দেশীয় অস্ত্রের আঘাতে দুই ভাই যখম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২১২ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম দিঘলিয়া ||দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ড  সেনহাটি খৃষ্টান পাড়া মোড়ে জামাই আল আমিন ও তার স্ত্রী মায়া বেগম (২০) একই এলাকার ইয়াদ আলীর ভাড়াটিয়া মৃত কৃষ্ণপদ দাসের দুই পুত্র তপন দাস(৩০) ও বিষ্ণুপদ দাস (২৬) কে ধারালো দেশী অস্ত্রের কোপে আহত করেছে। গতকাল বুধবার ২৩ এপ্রিল বিকাল ৫ টায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সেনহাটি খ্রিস্টান পাড়া এলাকার তপন ও বিষ্ণুর বাসা থেকে জানালা ভেঙ্গে ঘরে ঢুকে জামাই আল আমিন মোবাইল ও নগদ ২ ৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

এ ব্যাপারে আল আমিনের বিরুদ্ধে দিঘলিয়া থানা ও বাংলাদেশ নৌবাহিনী দিঘলিয়া কন্টিনজেন্ট কমান্ডার বরাবর অভিযোগ দায়ের করে। সেনহাটি ফাঁড়ি পুলিশের তথ্য প্রযুক্তির প্রচেষ্টায় মোবাইল উদ্ধার হয়। কিন্তু জামাই আল আমিন টাকা নেওয়ার কথা অস্বীকার করে।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে।

তারই ধারাবাহিকতায় গত বুধবার বিকাল ৫ টায় তপন ও তার ভাই বিষ্ণু বাসা পরিবর্তন করে অন্যত্র যাওয়ার সময় সেনহাটি খুষ্টানপাড়া মোড়ে জামাই আল আমিন ও তার স্ত্রী মায়া তাদের দুই ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্নক রক্তাক্ত জখম করে।

জামাই আল আমিন তার বিরুদ্ধে থানায় ও নৌবাহিনী কন্টিনজেন্টে অভিযোগ করার কারণে প্রতিশোধ নিতেই এ ঘটনা ঘটিয়েছে। এলাকাবাসী তাদের উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তাদের অবস্থা আশঙ্কাজনক।দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন সাংবাদিক দের বলেন সংবাদ পেয়ে  ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ আল আমিনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।