1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় নগর যুব কাউন্সিল গঠনের উদ্যোগ - Khulnar Khabor
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

খুলনায় নগর যুব কাউন্সিল গঠনের উদ্যোগ

  • প্রকাশিত : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৩৩৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||তরুণদের মধ্যে গণতান্ত্রিক চর্চার উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ, এবং স্থানীয় সরকার ব্যবস্থায় সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে সিরাক-বাংলাদেশ “Strengthening, Harnessing, and Integrating Fair Transitions through Urban Youth Councils in Bangladesh (SHIFT/wkdU)” প্রকল্পটি বাংলাদেশের পাঁচটি শহরে (নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও খুলনা) বাস্তবায়ন করতে চলেছে।

প্রকল্পের আওতায় খুলনা সিটি কর্পোরেশনে ১৮-৩৫ বছর বয়সী ২০ জন তরুণ প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে নগর যুব কাউন্সিল গঠন করা হবে। এই কাউন্সিল সিটি কর্পোরেশন এর স্থানীয় উন্নয়ন পরিকল্পনা, বাজেট বরাদ্দ, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সেবার বিষয়ে যুবদের মতামত ও নেতৃত্বকে গুরুত্ব দিয়ে কাজ করবে। মঙ্গলবার খুলনা সিটি কর্পোরেশনের শহিদ আলতাফ মিলনায়তন সম্মেলন কক্ষে প্রকল্পটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে সিরাক-বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম), মোঃ সেলিম মিয়া প্রকল্পের প্রেক্ষাপট, লক্ষ্য ও সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রকল্পের বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন লুৎফা পাঠান, প্রজেক্ট ম্যানেজার-শিফট, সিরাক-বাংলাদেশ।

তিনি খুলনা সহ পাঁচটি সিটি কর্পোরেশনে এই উদ্যোগের সম্ভাব্য কার্যক্রম, কাঠামো এবং টেকসই প্রভাব নিয়ে বক্তৃতা করেন।

সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকতের পরিচালনায় সভার মূল অংশ, ওরিয়েন্টেশন ও মুক্ত আলোচনা পর্বে বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি SHIFT প্রকল্পে ডিজিটাল অনলাইন ভোটিং সিস্টেম সংযুক্ত করার উদ্যোগকে আন্তরিক ভাবে স্বাগত জানান।

তিনি বলেন, এটি একটি সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ, যা ভবিষ্যতে ভোট প্রদান প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করে তুলবে। তিনি আরও মন্তব্য করেন, এই প্রকল্পের মাধ্যমে খুলনার তরুণ সমাজকে উৎসাহিত করা যাবে যাতে তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের শহর ও ওয়ার্ড পর্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। তাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের নগর ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে এবং এ দেশের অমূল্য সম্পদ হিসেবে তাদের গড়ে উঠার সুযোগ করে দেবে।

বিশেষ অতিথির বক্তব্যে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল বলেন, যুব সমাজের মধ্যে বেকারত্বের সমস্যাকে জরুরি হিসেবে গণ্য করে। তাদের মধ্যে কর্মমুখী শিক্ষার প্রসার ও গণতান্ত্রিক ব্যবস্থায় সম্পৃক্ত করার প্রয়াস শুরু করতে হবে। তিনি আরও বলেন, শিফট প্রকল্পের মাধ্যমে অভীষ্ট তরুণদের মধ্যে নিজেদের প্রতি, আর অন্যান্য জনগোষ্ঠীরও তরুণদের প্রতি আস্থার উন্নয়ন করতে হবে।

খুলনা সিটি কর্পোরেশনের সচিব শরীফ আসিফ রহমান সভাপতির বক্তব্যে বলেন, নগর যুব কাউন্সিল নির্বাচনের জন্য যে ১০ হাজার তরুণ ভোটার তালিকাভুক্ত করা হবে, তা যেন খুলনার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত করে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও উল্লেখ করেন, “এই যুব প্রতিনিধিদের কেবল শিক্ষিত নয়, দক্ষ ও সচেতন নাগরিক হিসেবেও গড়ে তুলতে হবে, কারণ আগামী দিনে তারাই দেশ পরিচালনার দায়িত্ব বহন করবে।”

আবির উল জাব্বার, প্রধান পরিকল্পনা কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কাউন্সিলর-১৬ খুলনা সিটি কর্পোরেশন; তাঁর বক্তব্যে নগর পরিকল্পনার প্রেক্ষাপটে বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরেন। এছাড়াও, তিনি জোর দিয়ে বলেন, নির্বাচিত যুব কাউন্সিলররা যেন তাদের মতামত এবং উন্নয়নমূলক প্রস্তাবগুলো যথাযথভাবে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের কাছে পৌঁছে দিতে পারে, সেই প্রক্রিয়া নিশ্চিত করা প্রয়োজন। এজন্য তাদের ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে সমন্বয় করে কাজ করা, এবং একে অপরকে সহযোগিতা করার মানসিকতা নিয়ে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

সিরাক-বাংলাদেশ এবং খুলনা সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় খুলনা সিটি কর্পোরেশনের পদস্থ কর্মকর্তা, ভারপ্রাপ্ত কাউন্সিলরগণ, স্থানীয় যুব প্রতিনিধি, ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সিরাক-বাংলাদেশ এর এ্যাসোসিয়েট প্রোগ্রাম ডেভেলপমেন্ট অফিসার রুহিয়াত তাসনিম, ফাইন্যান্স ও অ্যাডমিন অফিসার রাবেয়া আক্তার মুনমুন, নেটওয়ার্ক অফিসার (শিফট) কামরান মিয়া ও প্রজেক্ট অফিসার ( শিফট) সুমাইয়া রহমান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।