খুলনার খবর ||খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) লাইসেন্স অফিসার রবিউল আলম রবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে নগর ভবনের কর আদায় শাখা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপির) এডিসি মোহাম্মদ আহসান হাবিব।
তিনি জানান, রোববার (২০ এপ্রিল) ভোরে জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেন রবি।
ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়।
পরে নগর ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিছিলে সিটি করপোরেশনের স্টিকার লাগানো মোটরসাইকেলে করে অংশ নেন রবি।
কেসিসির সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন এই রবি।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।