1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কুয়েট উপাচার্য অপসারণের দাবিতে কাল থেকে আমরণ অনশন - Khulnar Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কুয়েট উপাচার্য অপসারণের দাবিতে কাল থেকে আমরণ অনশন

  • প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৯৬ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ।। উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা।

দাবি পূরণ না হলে আগামীকাল সোমবার দুপুর ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।রোববার (২০ এপ্রিল) দুপুর আড়াইটায় ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

প্রেস ব্রিফিংয়ে কর্মসূচির ঘোষণা দেন, ইইই বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থীর সৈকত ও আই ই এম বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী উপল।শিক্ষার্থীরা প্রেস ব্রিফিংয়ে বলেন, আমরা কয়েকজন ঈদের পরে আন্দোলন থেকে আলোচনায় যাওয়ার ব্যাপারে রাজি ছিলাম। প্রশাসনকে অনুরোধ করেছিলাম, দ্রুত হল খুলে দেন, অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে আসলে আলোচনা করে সিদ্ধান্ত নিবো।

যদি ৫ দফা বাস্তবায়ন হয় বা নিশ্চয়তা পাওয়া যায়, পদত্যাগের দাবি থেকে সরে আসায় আমাদের আপত্তি ছিলনা। কেনো একদফায়? কেনো একদফায় পৌঁছালাম?তারা বলেন, দমনপীড়নের আর কী বাকি রাখসে? আমরা বলতে পারি, এথিক্যালি কোনো ভুল কাজ করিনাই। বৈষম্যের কমিটি আমার পোস্টের জন্য বিলুপ্ত করতে বাধ্য হয়। এরপর আমি না ছিলাম ছাত্রদলের কর্মীদের সাথে তথাকথিত ধাক্কাধাক্কিতে অথবা ১৮ তারিখ ভিসির আশেপাশেও কখনো ঘেঁষি নাই, রাত ৯টা পর্যন্ত খাজার দিকেই ছিলাম।

এইসব ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দুই তিনজনকে হয়তো শাস্তি দিতে পারতেন। কিন্তু আমাকেও প্রেশার দেওয়া হলো বহিস্কার এসব তুলে নেওয়া হবে, যদি আন্দোলন থেকে সরে আসি। আমরা তো কোনো অন্যায় করিনাই।তারা আরও বলেন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের বলবো, আমরা আপনাদের হয়তো আমাদের অবস্থান বুঝাইতে পারিনাই, কমিউনিকেশন গ্যাপ ছিল, তা আমাদের ব্যর্থতা। তারজন্য দরকার হলে ক্ষমা চাইবো।

কিন্তু আমরা সব শান্তিপূর্ণ আন্দোলনই করসি। বিল্ডিং এ তালা মারা বা মোমবাতি জ্বালানোর জন্য বহিস্কার? আমাদের গুলি ছুড়বে, হলের নিচে এসে কোপায়ে পার পেয়ে যাবে, এইটা আমরা নিতে পারিনাই দেখেই সামনে দাঁড়াইসি। আমরা ফ্রেন্ডদের নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করে গুলি দেখে আর এই অসহায়ত্ব নিতে পারিনাই।

১৫ জুলাইয়েও আমরা ঢাবিতে আহত হয়েছি। পাশে দাঁড়ানো আমার ফ্রেন্ড ঝলকের মাথায় ৫ সেলাই লাগসে। জীবন আমাদের জুলাইয়ে যাত্রাবাড়ীতেই শেষ হয়ে যেতে পারতো। আমার কোলে কতজন যে শেষ নি:শ্বাস ত্যাগ করসে, সেই ট্রমা আমি ভুলিনাই। ইনসাফের পক্ষে ছিলাম, জীবন এখন গেলেও আফসোস নাই৷ আমরা জুলাইয়ের সন্তান।

ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ সারা দেশে আমরা আন্দোলন করেছি, আহত হয়েছি, জেলে গেছি।শিক্ষার্থীরা বলেন, আমাদের দীর্ঘ দুইমাস ধরে চলা ন্যায্য আন্দোলনে একবারো ইন্টেরিম আলোচনা করেনি। হামলা মামলা বহিস্কার দেওয়ার পরও এই ভিসিকে অপসারণ করেনি। আমরা ক্লান্ত, আমরা হতাশ, ব্যর্থ। আমাদের হাতে আর কিছু করার নাই।

আমরা ইন্টেরিমকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিলাম। এই ভিসিকে অপসারণ না করা হলে এরপর আমরা আমরন অনশনে বসবো। আমাদের আর দেওয়ার কিছু নাই, জীবনটা আছে, এটাই দিয়ে দিবো Untill the victory, always!অন্যদিকে শিক্ষকরা বলছেন, আন্দোলন করছে অল্প কিছু শিক্ষার্থী। তারা সব শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে না। আন্দোলন না করে তাদেরকে আলোচনায় বসার আহ্বান জানান তারা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।