1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
 ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের, দাবি না মানলে লং মার্চ টু ঢাকা - Khulnar Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

 ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের, দাবি না মানলে লং মার্চ টু ঢাকা

  • প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৯৭ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

আজ রোববার (২০ এপ্রিল)  খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে অনুষ্ঠিত এক মহাসমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। মহাসমাবেশে শিক্ষার্থীরা জানান, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে থাকা ক্রাফট ইনস্ট্রাক্টরদের প্রমোশন সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল, পদবি পরিবর্তন, এবং সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা সহ মোট ৬ দফা দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন তারা। সরকার কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা আবারও মাঠে নামতে বাধ্য হয়েছেন।

এদিন সকাল থেকেই খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছোট ছোট মিছিল নিয়ে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এসে জড়ো হন। ৬ দফা দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। সমাবেশে বক্তারা বলেন, “আমরা বারবার বলেছি—আমাদের দাবি যৌক্তিক, অথচ সরকার তা আমলে নিচ্ছে না। আট মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন চললেও কোনো সাড়া পাওয়া যায়নি।

সরকার আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে।”তারা আরও জানান, শিক্ষার্থীরা যানজট বা জনদুর্ভোগ চায় না। কিন্তু দাবি পূরণ না হলে তারা কঠোর কর্মসূচি থেকে সরে আসবেন না। সমাবেশে কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদও জানানো হয়।

শিক্ষার্থীরা হুঁশিয়ার করে বলেন, “আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না এলে আমরা সারা দেশ থেকে ঢাকায় লং মার্চ করব।”

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।