1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ দুই সহোদর আটক - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ

কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ দুই সহোদর আটক

  • প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২১৫ বার শেয়ার হয়েছে

এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার||সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কালিগঞ্জ উপজেলার পাওখালি সেনা ক্যাম্পের অধিনায়কের নেতৃত্বে কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামে তাদের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটক করা হয় একই পরিবারের দুই সহোদর মামুন ইসলাম (২০) ও মাসুম বিল্লাহ (১৮)-কে। তারা বাজার গ্রামের আমজাদ হোসেনের ছেলে। অভিযানের সময় তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি পয়েন্ট-টু-টু বোরের এয়ারগান, ৩০ রাউন্ড গুলি, ২টি দেশীয় রামদা, ১টি দেশীয় দা, ১টি কুড়াল, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে সেনাবাহিনী তাদের আটক করে কালিগঞ্জ থানায় সোপর্দ করে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।