1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সালিশের নামে বাড়ি ভাঙচুর-লুটপাট যশোরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ

সালিশের নামে বাড়ি ভাঙচুর-লুটপাট যশোরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার

  • প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২২৮ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি||দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে যশোরে বিএনপির দুজন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।বহিষ্কৃতরা হলেন যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা এবং চাঁচড়া ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড সহ-সভাপতি আব্দুল হালিম।

বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে করিচা গ্রামের একটি বাড়িতে হামলা চালিয়ে ঘরসহ সকল স্থাপনা মাটির সাথে গুড়িয়ে দেন গোলাম মোস্তফা, হালিমের অনুসারীরা।শনিবার (১৯ এপ্রিল) জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অব্যাহতভাবে সংগঠনের নীতি আদর্শ পরিপন্থি কর্মকান্ডে লিপ্ত থাকায় গোলাম মোস্তাফাকে যশোর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।একইসাথে চাঁচড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল হালিমকে ওয়ার্ডের সহ-সভাপতি পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো-বলেছেন দেলোয়ার হোসেন খোকন।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে দলের কোনো কার্যক্রমে তাদেরকে বহিস্কৃতদের অংশ গ্রহণ করতে না দেওয়ার জন্য দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের নির্দেশ দেওয়া হলো।এদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সংবাদ মাধ্যমকে বলেছেন, দলের নেতা কর্মীদের ১৬টি নির্দেশনা দেওয়া হয়েছে।

যা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি বলেন, ইউনিয়নের করিচিয়া গ্রামের মালেকা বেগম নামে একজনের বাড়ি বৃহস্পতিবার রাতে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে বহিষ্কৃত ওই দুই নেতাসহ তাদের অনুসারীরা। যা সম্পূর্ণরূপে দলের নীতি ও আদর্শ পরিপন্থি এবং রাজনৈতিক শৃঙ্খলা বিরোধী কার্যকলাপ।

তাদের এই কর্মকাণ্ড দলের ভাবমূর্তিকে চরমভাবে ভুলুন্ঠিত করেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সে কারণে গোলাম মোস্তফা এবং আব্দুল হালিমকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত মালেকা বেগমের ছেলে করিচিয়া গ্রামের শাকির আহমেদ বলেন, বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে শাহাদতের ছেলে ফজরসহ তিন ভাইয়ের সাথে বিরোধ চলে আসছিল।

এর অংশ হিসেবে বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল হালিমের নির্দেশে তাদের বাড়িতে অতর্কিত সন্ত্রাসী হামলা চালানো হয়।

হামলাকারীরা তাদের তিনটি বাড়ি-ঘরসহ সকল স্থাপনা মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছেন।যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, বিষয়টি নিয়ে মামলা করেছেন ক্ষতিগ্রস্ত শাকের আহমেদ। আসামিদের আটকে অভিযান চলছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।