1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে সম্প্রীতি ও শান্তির লক্ষ্যে পিএফবিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত - Khulnar Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কেশবপুরে সম্প্রীতি ও শান্তির লক্ষ্যে পিএফবিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২০৫ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ||“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”-এই স্লোগানকে সামনে রেখে যশোরের কেশবপুর উপজেলায় সম্প্রীতিপূর্ণ আচরণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে ‘পিস ফ্যসিলিটেটর ব্যাসিক প্রশিক্ষণের (পিএফবিটি)’ আয়োজন করা হয়।

এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বাস্তবায়িত এমআইপিএস প্রকল্পের আওতায় শণিবার (১৯ এপ্রিল-২৫) মানিকগঞ্জের কৈট্টা প্রশিক্ষণ কেন্দ্রে প্রথম দিনের প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণের মাধ্যমে কেশবপুর পিএফজির (পিস ফ্যাসিলিটেটর গ্রুপ) সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করছেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ট্রেনিং এণ্ড ক্যাপাসিটি বিল্ডিং এক্সপার্ট উত্তম কুমার সরকার, এমআইপিএস প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর এস.এম রাজু জবেদ এবং কমিউনিকেশন এ্যাণ্ড পাবলিকেশন অফিসার, মাল্টি স্টেকহোলডার ইনিশিয়েটিভ ফর পিস (এমআইপিএস) দি হ্যাঙ্গার প্রজেক্টের এ এস এম আতিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলার সমন্বয়কারী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ মুনছুর আজাদ। পিস অ্যাম্বাসেডর হিসেবে অংশগ্রহণ করেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ওয়ার্কাস পার্টির নেতা সুপ্রভাত কুমার বসু, পিস এ্যাম্বাসেডর, কেশবপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন, সিএসও কোয়ালিশনের সভাপতি সুফিয়া পারভিন শিখা এবং কেশবপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান, মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন মুকুল।
বক্তব্য রাখেন, ইমাননগর দাখিল মাদ্রাসার সুপার শরিফুল ইসলাম, কেশবপুর পরিত্রান সংস্থার প্রোগ্রাম অফিসার দলিত নেতা উজ্জ্বল দাস, ইমাননগর দাখিল মাদ্রাসার সুপার শরিফুল ইসলাম উপজেলা ব্রাহ্মন সংসদ-এর সাধারণ সম্পাদক, বালিয়াডাঙ্গা দেবালয় ট্রাস্টের সর্বমঙ্গলা কালীমন্দিরের স্থায়ী পুরোহিত, ভালুকঘর বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাঃ সম্পাদক বাসুদেব গোস্বামী, ন্যায়পাল নাজমা সুলতানা, ওয়ার্ড’ কেশবপুরের নির্বাহী পরিচালক, খেলাঘর কেশবপুরের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা, কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আক্তার মুকুল, ছাত্রদলের আহবায়ক আব্দুল আজিজ, লোকজ একাডেমির পরিচালক, বাংলাদেশ বেতার খুলনার কণ্ঠশিল্পী ও বিশিষ্ট গীতি কবি এস এম সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ মান্নান প্রমূখ।

প্রশিক্ষণে মোট ২৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান। প্রশিক্ষণটি আগামী সোমবার (২১ এপ্রিল) সমাপ্ত হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।