1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফ্যাসিবাদের দসররা এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : আমিরুল ইসলাম কাগজী  - Khulnar Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফ্যাসিবাদের দসররা এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : আমিরুল ইসলাম কাগজী 

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৯৮ বার শেয়ার হয়েছে

মোঃফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি ||উপকূলীয় জনপদ কয়রা ও পাইকগাছার দীর্ঘদিনের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর ও বিএনপি নেতা আমিরুল ইসলাম কাগজী।

গতকাল  শুক্রবার(১৮ এপ্রিল)  সকাল ১০ টায় কয়রা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এলাকার মানুষের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরেন এবং তাদের জীবনমান উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেন। একইসাথে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ফ্যাসিবাদের ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য সবাইকে সজাগ থাকতে বলেন  এই জাতীয়তাবাদী নেতা।

মতবিনিময় সভায় আমিরুল ইসলাম কাজী আরও বলেন, “কয়রা-পাইকগাছার মানুষ দীর্ঘকাল ধরে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে তারা পিছিয়ে রয়েছে। এখন সময় এসেছে তাদের পাশে থেকে তাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার এবং একটি উন্নত জীবন উপহার দেওয়ার।” তিনি এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সহযোগিতা কামনা করেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “ফ্যাসিবাদী অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে এবং নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এটিকে প্রতিহত করতে সকলকে সজাগ থাকতে হবে। সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভায় আমিরুল ইসলাম কাগজী এসব কথা বলেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, সিনিয়র সাংবাদিক  সদর উদ্দিন আহমেদ, মোঃ শরিফুল আলম, মোস্তফা শফিকুল ইসলাম, মোহাঃ হুমায়ুন কবির,শেখ হারুন অর রশিদ, মোঃ রিয়াছাদ আলী, এস এম এ রউফ, মোঃ তরিকুল ইসলাম, শেখ  মনিরুজ্জামান মনু ,সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম  প্রমুখ।

এ সময় কয়রা উপজেলার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।