1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ ৯জনের বিরুদ্ধে থানায় ঘের দখল ও লুট-পাটের অভিযোগ - Khulnar Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাইকগাছায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ ৯জনের বিরুদ্ধে থানায় ঘের দখল ও লুট-পাটের অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৮৯ বার শেয়ার হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ||খুলনার পাইকগাছায় অন্যের ঘের দখল পুর্বক লুপটের ঘটনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। খড়িয়া গ্রামের দরবেশ সানার স্ত্রী রুপবান বিবি বৃহস্পতিবার সকালে থানায় অভিযোগ করেন।

অভিযোগে প্রকাশ,দীর্ঘ ২২ বছর ধরে উপজেলার লস্কর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামিলীগ নেতা জাহাঙ্গীর সানা রুপবান বিবির ১.৬৮ একর জমি লীজ নিয়ে চিংড়ী ঘের করে আসছে। তিনি ইউপি সদস্য ছাড়া আওয়ামীলীগ করায় ক্ষমতার দাপটে হারির টাকা না দিয়ে জোরপূর্বক চিংড়ী ঘের করেছেন। হারির টাকা দাবী করলে কোন জমি নেই বলে তাড়িয়ে দেয়। হিসেবান্তে তার  কাছে জমির মালিকের ৪লাখ ৭ হাজার,২৬১ টাকা পাওনা রয়েছে। চলতি বছর আওয়ামীলীগ সরকারের পতন হলে উক্ত জমি ছেড়ে দিলে জমির মালিক সেখানে চিংড়ী চাষ করছেন। পরবর্তীতে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে উক্ত জমিতে আবার ঘের করার আগ্রহ দেখায়। ঘের ছেড়ে দেয়া তার মান সম্মানের বিষয় হয়ে দাড়ায়।কিন্তু জমি না দেয়ায় তিনি তার ভাই ও নিজস্ব বাহিনী নিয়ে উক্ত ঘেরের বাঁধ কেটে দখল করে ক্ষতি সাধন করেছে।

এবিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর সানা জানান, আমি তাদের হারির টাকা দিয়েছি। আদালতে মামলা করেছিল। কিন্তু প্রমান করতে না পারায় আদালত তা খারিজ করে দেন। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান,অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।