1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় বর্ণাঢ্য আয়োজনে ইটিভি’র রজতজয়ন্তী উদযাপন - Khulnar Khabor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে ইটিভি’র রজতজয়ন্তী উদযাপন

  • প্রকাশিত : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৫৮ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সোমবার উদযাপিত হয়েছে একুশে টেলিভিশনের (ইটিভি) রজতজয়ন্তী।

সকাল সাড়ে ১০টায় আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে খুলনা প্রেসক্লাবে দিনব্যাপী আয়োজনের শুভ সূচনা হয়। সকাল থেকে খুলনা বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও রাজনীতিক নেতৃবৃন্দ, উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠানস্থলে এসে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন খুলনা প্রেসক্লাবের ইমাম মাওলানা ইউসুফ হাবীব। পরে একুশে টেলিভিশনের চেয়ারম্যান সিইও মোঃ আব্দুস সালাম এবং এমডি তাসনুভা সালামের পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। একই সাথে মহান মুক্তিযুদ্ধে শহিদ ও জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত কামনার সাথে সাথে বাংলাদেশের সুখ-সমৃদ্ধি কামনা করা হয়।

প্রথমেই রজতজয়ন্তীর ২৫ পাউন্ড কেক কেটে কর্মসূচির সুচনা করেন অতিথিবৃন্দ। পরে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হল থেকে র‌্যালি বের হয়। স্যার ইকবাল রোড হয়ে নগরীর পিকচার প্যালেস মোড় ঘুরে প্রেসক্লাবে এসে শেষ হয় র‌্যালিটি। এরপর আলোচনা সভার শুরুতেই অতিথিদের অভ্যর্থনা জানিয়ে স্বাগত বক্তৃতা করেন একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর।

আলোচনা সভায় বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, মহানগর বিএনপি’র সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা, মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল­া খায়রুল ইসলাম, মহানগর জামায়াতের সেক্রেটারি এড. জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা প্রেসক্লাব আহবায়ক মোঃ এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য মিজানুর রহমান মিলটন, সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ আনিসুজ্জামান, কালেরকণ্ঠ’র ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, জাতীয় নাগরিক পার্টির খুলনার সংগঠক আহম্মদ হামিম রাহাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার উপদেষ্টা মিনহাজুল আবেদীন সম্পদ, মহানগর ইসলামী আন্দোলনের সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, একুশে টেলিভিশনের সাবেক ব্যুরো প্রধান রকিবউদ্দিন পান্নু, খুলনা টিভি রিপোর্টার্স সাধারণ সম্পাদক এসএ টেলিভিশনের ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতি ও খুলনা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ হাসান। আলোচনা সভা সঞ্চালনা করেন দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা ও দৈনিক যুগান্তরের ব্যুরো ইনচার্জ আহমদ মুসা রঞ্জু।

বক্তারা একুশে টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ এবং গ্রহণযোগ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে দর্শক হৃদয়ে স্থান করে নেয়ার প্রশংসা করেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দমন-নিপীড়নের নগ্ন শিকার একুশে টেলিভিশনের সিইও আব্দুস সালামকে তিন বছর কারানির্যাতনের ইতিহাস তুলে ধরে বক্তারা।

একই সাথে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একুশে টেলিভিশনের রজতজয়ন্তীতে ঘুরে দাঁড়ানোর অধম্য প্রত্যয়ের শুভ কামনা জানিয়েছেন তারা।
আলোচনা সভার মাঝে খই-বাতাসা-মিষ্টি পরিবেশন করা হয়। আর আলোচনা সভার শেষেই পান্তা-ইলিশ-ভর্তা-চাটনি ও রসগোল্লা দিয়ে আতিথিয়তা করা হয়। একই সাথে চলতে থাকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।