1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে ঠিকাদারকে হত্যাচেষ্টা অভিযোগে মামলা - Khulnar Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যশোরে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে ঠিকাদারকে হত্যাচেষ্টা অভিযোগে মামলা

  • প্রকাশিত : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৮২ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||যশোরে দিন দুপুরে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে এক ঠিকাদারকে মারপিট করে জখম ও হত্যাচেষ্টার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

মামলাটি করেছেন শহরের শহীদ মশিউর রহমান সড়কের মৃত বিমল বিশ্বাসের ছেলে প্রশান্ত বিশ্বাস। যশোর সদর উপজেলার হাশিমপুরতরফদারপাড়ার মৃত আব্দুল মতলেবের ছেলে মোস্তাফিজুর রহমান বাবুকে এ মামলার আসামি করা হয়েছে। পুলিশ বাবুকে আটকের চেষ্টা চালাচ্ছে।মামলায় উল্লেখ করা হয়, বাবু চিহ্নিত সন্ত্রাসী। বাদীর সদর উপজেলার রঘুরামপুর গ্রামে নিজের নামে জমি রয়েছে। ওই জমি বিক্রি করতে তিনি বিভিন্ন পার্টির সাথে যোগাযোগ করছেন।

জমি বিক্রি করতে হলে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে হুশিয়ারি দেন বাবু। এমনকি প্রশান্তকে হত্যার হুমকিও দেন তিনি। টাকা না দিলে ওই জমি বিক্রি করতে দেবেন না বলেও জানান বাবু।এর মাঝে গত ৯ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে প্রশান্ত মোটরসাইকেলে তার দুই মেয়েকে নিয়ে বাড়ি থেকে আদ্বদ্বীন হাসপাতালের দিকে যাচ্ছিলেন। কারবালা সিএনবি রোডে পৌঁছানো মাত্রই বাবু ওই মোটরসাইকেলের গতিরোধ করে ১০ লাখ টাকা চাঁদা দিতে বলেন। টাকা না দেওয়ায় তাকে মারধর শুরু করেন।

একপর্যায়ে রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করেন। গুরুতর আহত হয়ে প্রশান্ত অজ্ঞান হয়ে পড়েন।এ সময় তার দুই মেয়ে ঠেকাতে এলে তাদেরও হত্যার হুমকি দেন বাবু। একপর্যায়ে মেয়েদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বাবু নানা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিছুটা সুস্থ হয়ে তিনি কোতোয়ালি থানায় এ মামলা করেন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।