1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শার্শা উপজেলা প্রশাসন ও বিএনপির আয়োজনে শুভ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন  - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শার্শা উপজেলা প্রশাসন ও বিএনপির আয়োজনে শুভ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন 

  • প্রকাশিত : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৭৬ বার শেয়ার হয়েছে

মোঃ রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধি ||যশোরের শার্শায় অনাড়ম্বর পরিবেশে  ও জাকজমকপূর্ন ভাবে ১লা বৈশাখ  শুভ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।

সোমবার (১৪ই) এপ্রিল সকাল ১০ টায় শার্শা উপজেলা প্রশাসন  ও বাংলাদেশ জাতীয়তাবাদীদল  বিএনপিরম পৃথক,  পৃথক আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়।

শার্শা উপজেলা সদরে সকল শিক্ষা প্রতিষ্ঠান,  সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে যশোর বেনাপোল মহাসড়কে উপজেলা চত্বর হতে স্টেডিয়াম পর্যন্ত,  পায়ে হেঁটে মঙ্গল শোভাযাত্রা ও র‍্যালি বের করে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজির হাসানের সভাপতিত্ব,  র‍্যালিতে অংশগ্রহণ করেন,  শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, শার্শা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, শার্শা উপজেলা কলেজ ও স্থানীয় নার্সারি স্কুল,  বিভিন্ন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার শিক্ষার্থীরা সহ স্থানীয় কিশোর, কিশোরী, যুবক, যুবতীরা বিভিন্ন রংবেরঙের বৈশাখী পোশাক পরে ও জাতীয় পতাকা, বিভিন্ন ফেষ্টুন, ব‍্যানার বহন করে মঙ্গলসভা যাত্রা  ও র‍্যালীতে স্বফূর্তভাবে অংশ গ্রহণ করেন এবং  র‍্যালীটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে,  উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এ দিন উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্য বিভিন্ন মুখরোচক  পিঠা,  গরুর গাড়ি,  নববধূর সাজ, একতারা,,দোতারা ও ঢাকঢোল বাদ‍্যযন্ত্রের ষ্টল প্রতিষ্ঠা করা হয়।

এ সময় অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।

অপরদিকে শার্শা উপজেলা বিএনপি আয়োজনে  মঙ্গল শোভাযাত্রা ও র‍্যালি বের করেন,  র‍্যালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল দল, কৃষক দল,, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণ করেন।  পৃথক শুভ বাংলা নববর্ষ উদযাপনে মঙ্গল শোভাযাত্রা, র‍্যালি শেষে বক্তব্য রাখেন,

শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার কাজী নাজির হাসান, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির,  সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সাবেক কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি,  উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ‍্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাং গঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু।

এ সময় সালাহউদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফিজ্জোহি সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদা,  স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, সম্পাদক সাখাওয়াত হোসেন,  উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম খান চয়ন, সদস্য সচিব সবুজ হাসান খান, সহকারি কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা, কৃষি কর্মকর্তা গৌতম কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা গুলশান আরা জাহান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে শীর্ষ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

বর্শবরণ শেষে উপজেলা চত্বরে স্থানীয় ও আমন্ত্রিত অতিথি সংগীত শিল্পীদের অংশগ্রহণে,  মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।