1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেসিসি পাইকারি বাজারে - নতুন রুপে বাজারে ফিরেছে পুরাতন চাদাবাজ,রা - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কেসিসি পাইকারি বাজারে – নতুন রুপে বাজারে ফিরেছে পুরাতন চাদাবাজ,রা

  • প্রকাশিত : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৯৮ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || খুলনা, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

বিগত দিনে খুলনা সিটি করপোরেশনের পাইকারি কাঁচাবাজার ঘিরে ব্যাপক অনিয়ম এবং চাঁদাবাজি হয়েছে। শ্রমিক সরদারদের প্রতিদিন ২০০-৩০০ টাকা চাঁদা দিয়ে সাধারণ শ্রমিকদের বাজারে কাজ করতে হয়েছে। প্রতিবাদ করলে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন সাধারণ শ্রমিকরা। ৫ই আগস্টের পর সর্দাররা পালালেও ভোল পাল্টে ফিরেছেন নতুন রূপে।

বাজার সূত্রে জানা যায়, কেসিসি পাইকারি বাজারে প্রায় তিনশ শ্রমিক কাজ করেন। ইউসুফ, নাসির, শহীদ, মোতালেব, কুদ্দুস, বিল্লাল এবং আকমান সর্দারি করেন। বিগত দিনে বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং নগরীর ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঈনুল ইসলাম নাসিরের শেল্টারে বাজারে চাঁদাবাজি হয়েছে। ক্ষমতার জোরে প্রতিনিয়ত সর্দাররা কাজ না করে কাজের ভাগা আর চাঁদা নিয়েছেন। শ্রমিকদের প্রতি দল থেকে সরদারদের দৈনিক ২০০০-২৫০০ টাকা কাজের ভাগা দিতে হয়েছে। সরদারদের কথামতো শ্রমিকদের বিভিন্ন নেতার নামে টাকা কালেকশন করেও দিতে হয়েছে।

আওয়ামী লীগের অনুষ্ঠান হলে ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা কালেকশনও করে দিতে হয়েছে। প্রতিবাদ করলে সাধারণ শ্রমিকদের সন্ত্রাসী দিয়ে মারধর পর্যন্ত করা হয়েছে। জুলুম সইতে না পেরে অনেক শ্রমিক বাজারের কাজ ছেড়েছেন।

৫ই আগস্টের পর মঈনুল ইসলাম নাসির এবং সর্দাররা আত্মগোপনে ছিলেন। প্রায় তিন মাস পর সর্দাররা ভোল পাল্টে মালিক সমিতির একটি পক্ষের হাত ধরে পুনরায় বাজারে ফিরেছেন।

সাধারণ শ্রমিকরা জানান, ৫ই আগস্টের পর সর্দাররা পালালে আমাদের একটা পয়সাও চাঁদা দিতে হয়নি। আমরা শান্তিতে কাজ করেছি। নিজেরা নিজেদের ভালো মন্দের সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু ইউসুব, নাসির, শহীদ, মোতালেব, কুদ্দুস, বিল্লাল এবং আকমান ভোল পাল্টে পুনরায় বাজারে ফিরে চাঁদাবাজি শুরু করেছে।

ফ্যাসিবাদের দোসর মালিক সমিতির একটি গ্রুপ অর্থের বিনিময়ে সরদারদের বাজারে নিয়ে এসেছে। যার প্রতিবাদ করায় শ্রমিক কাঞ্চন এবং শাহ আলমকে ব্যাপক মারধর করেছে শহীদ সরদারের লোকজন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্রমিক নেতা বলেন, কেসিসি পাইকারি কাঁচাবাজার মালিক সমিতির হাতেগোনা কয়েকজন বাদে সবাই আওয়ামী লীগের দোসর। তারা সঠিক পন্থায় কেউ আড়ত ঘর পাননি। ২০১৫ সাল থেকে শ্রমিকদের ওপর জুলুম নির্যাতনের প্রতিবাদ করছি। শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক পেতে বাজারে মজুরির তালিকা টানানোর অনুরোধ করলেও বিগত দিনে মালিক সমিতি নানান হুমকি দিয়েছেন আমাকে।

খুলনা সিটি করপোরেশন সূত্র বলছে, কাঁচাবাজারে তালিকাভুক্ত ১৩৬টি দোকান বরাদ্দ রয়েছে। তবে ১৩৬টি আড়ত ঘরকে ভেঙে আরও দোকান বানিয়ে নিয়মের বাইরে বিক্রি করেছে মালিক সমিতির একটি গ্রুপ। কিন্তু এ বিষয়ে তৎকালীন মেয়র তালুকদার আব্দুল খালেক কোনো ব্যবস্থা নিতে দেননি বলে মালিক সমিতি এবং শ্রমিকদের ওপর কেসিসির কোনো হস্তক্ষেপ নেই।

সরদার ইউসুব খাঁ বলেন, বাধ্য হয়ে আওয়ামী লীগের মিছিল মিটিং করতে হতো। ৫ই আগস্টের পর ঝামেলা হতে পারে বলে মালিক সমিতি আমাদের বাজারে যেতে নিষেধ করেছিল। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবার সরদার পদে দায়িত্ব নিয়েছি।

ট্রাক টার্মিনাল কাঁচা বাজারের শ্রমিক শাহজাহান মিজি, জাহাঙ্গীর, ফজলু হাওলাদার, আবুল, আমিনুল, শাহ আলম বলেন, এতদিন আমাদের উপার্জিত অর্থ থেকে চাঁদা দিয়ে বাজারে কাজ করতে হয়েছে। একজন শ্রমিক সর্বোচ্চ দৈনিক এক হাজার টাকা আয় করেন। তা থেকে ২০০-৩০০ টাকাও চাঁদা দিতে হয়েছে। পুনরায় চাঁদাবাজির নীল নকশা তৈরি হয়েছে। আমরা এই বাজারে আর ফ্যাসিবাদ-চাঁদাবাজ চাই না।

কেসিসি পাইকারি কাঁচা বাজারের দোকান মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম গণমাধ্যম কে বলেন, সাতজন সরদার ৫ই আগস্টের পর প্রায় তিন মাস বাজারে আসেননি।

পরবর্তীতে হঠাৎ করেই সর্দাররা পুনরায় নিজেদের পদে বসেন। তখন মালিক সমিতির কেউ ছিলেন না।

তিনি আরও বলেন, শ্রমিকদের নিয়ন্ত্রণ শ্রমিক সর্দাররা করেন। কোনো সমস্যা হলে আমরা শ্রমিক সরদারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করি। এর বাইরে তাদের সঙ্গে আমাদের সংশ্লিষ্টতা নেই।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।