1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেসিসি’র মেয়র হচ্ছেন মঞ্জু ? - Khulnar Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কেসিসি’র মেয়র হচ্ছেন মঞ্জু ?

  • প্রকাশিত : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৮৬ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন খুলনার খবর ||খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সাংসদ নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি কর্পোরেশন কেসিসি)’র মেয়র হতে যাচ্ছেন এমন গুঞ্জন সর্বত্র শোনা যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে এ নিয়ে পোষ্ট করছেন। ২০১৮ সালের ১৫ মে অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন কেসিসি)’র নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে মেয়র পদে অংশ নেন নজরুল ইসলাম মঞ্জু। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তালুকদার আব্দুল খালেক। নির্বাচনের দিন ভোট শুরু হওয়ার পরপরই সকল ভোট কেন্দ্র দখল করে নেয় আওয়ামী লীগের নেতাকর্মিরা। এরপর জালভোট ও নিজেরাই ব্যালটে সিল দিতে থাকেন। সাধারণ ভোটরদের কেন্দ্রে প্রবেশে বাধাঁসহ ব্যাপক কারচুপির অভিযোগ এনে দুপুরের আগেই বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ভোট বর্জনের ঘোষণা দেন। ওই ভোটের বিষয়ে তিনি খুলনার যুগ্ম জেলা জজ ১ম আদালতে মামলা দায়ের করেন (যার নং- নির্বাচন ১/২০১৮)।

মামলায় বিবাদী করা হয়, তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তা, আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির প্রার্থী এস এম শফিকুর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মিজানুর রহমান বাবু, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ মুজাম্মিল হককে।
এদিকে ওই মামলার বিবাদীগনকে বিজ্ঞ আদালতের পক্ষ থেকে কয়েকদফা সমন প্রেরণ করা হলেও তারা হাজির হননি। অত;পর আদালত গত ৮ এপ্রিল পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে বিবাদীদের বিরুদ্ধে বিকল্প পদ্ধতিতে সমন জারি করেন।

আগামী ২৪ এপ্রিল বিবাদীদের স্বশরীরে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জবাব প্রদানের নির্দেশ দেয়া হয়। ওই সমনে বিজ্ঞ আদালত স্পষ্ট করে বলেছেন যে, নির্ধারিত তারিখে হাজির হয়ে জবাব প্রদানে ব্যার্থ হলে বিবাদীদের বিরুদ্ধে একতরফাভাবে সিদ্ধান্ত গ্রহন করা হইবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।