1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাগেরহাটে পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের মানবিক বুথ, প্রশংসায় ভাসছে সবাই - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের মানবিক বুথ, প্রশংসায় ভাসছে সবাই

  • প্রকাশিত : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৬৫ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি||চার মাসের শিশু কন্যাকে কোলে নিয়ে বড় ছেলে আবু রায়হানকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে এসেছেন ঝুমা বেগম। স্বামী প্রবাসে, বাড়িতে কেউ নেই। তাই বাধ্য হয়েই ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছেলেকে নিয়ে এসেছেন বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে।

কিন্তু বিশাল পরীক্ষাকেন্দ্রে এসে কোথায় পরীক্ষা দিতে হবে, কোন রুমে বসতে হবে—সব মিলিয়ে দিশেহারা মা-ছেলে। ঠিক তখনই পাশে দাঁড়ায় বাগেরহাট জেলা ছাত্রদলের কয়েকজন সদস্য। ফল খোঁজা থেকে শুরু করে পরীক্ষার আসন খুঁজে দেওয়া—সবকিছুতেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন তারা।

ঝুমা বেগম বলেন, “আমি একা এতদূর আসতে ভয় পাচ্ছিলাম। এখানে এসে ছাত্রদলের ছেলেরা যে সাহায্য করেছে, তাতে সত্যিই কৃতজ্ঞ।

অন্য এক অভিভাবক মাহফুজুর রহমান বলেন, “প্রচণ্ড এই গরমে অসুস্থ বোধ হচ্ছিল। তখনই ছাত্রদলের সদস্যরা এসে আমাকে স্যালাইন ও পানি খাওয়ায় এবং নিরাপদ স্থানে অবস্থান করায়। এই উদ্যোগগুলো যদি সব জায়গায় হয়, তাহলে পরীক্ষার্থীদের অনেক উপকার হয়। রাজনীতির এমন মানবিক রূপ খুবই প্রয়োজন।”
শুধু ঝুমা বেগম বা মাহফুজুর রহমানের ঘটনাই নয়, এ রকম বহু শিক্ষার্থী ও অভিভাবককে পরীক্ষার দিনে সহযোগিতা করছে বাগেরহাট জেলা ছাত্রদল। কারও দেরি হয়ে গেলে ছাত্রদলের সদস্যরা বাইক সার্ভিস দিয়ে পরীক্ষার্থীদের হলে পৌঁছে দিচ্ছেন।

পরীক্ষাকেন্দ্রের সামনে স্থাপন করা হয়েছে ‘ছাত্রদলের মানবিক বুথ’, যেখানে কলম, স্যালাইন ও পানির ব্যবস্থা রাখা হয়েছে। একই ব্যবস্থা দেখা গেছে সরকারি বালিকা বিদ্যালয়, সরকারি টেকনিক্যাল স্কুল, ভোকেশনাল ইনস্টিটিউট ও কালিমালিয়া মাদ্রাসার সামনেও।

পরীক্ষার্থী আবু রায়হান বলেন, “হলে ঢোকার আগে খুব চিন্তায় ছিলাম, কিন্তু ভাইয়েরা যেভাবে সাহায্য করল, সেটা মনে থাকবে সারাজীবন। তারা আমার বড় ভাইয়ের জায়গাটা পূরণ করে দিয়েছেন।

আরেক পরীক্ষার্থী তানজিলা আক্তার জানায়, “আমার কলম পড়ে গিয়েছিল, ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে পেয়ে যাই। এমনটা কখনো কল্পনাও করিনি।

একজন শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, “আজকে আমার কলম হারিয়ে ফেলেছিলাম। একজন ভাইয়া এগিয়ে এসে সঙ্গে সঙ্গে কলম দিয়ে দিলেন। এমন সহযোগিতা আগে কখনো পাইনি। খুব ভালো লাগছে।

আরেক পরীক্ষার্থী সুমাইয়া আক্তার জানায়, “গরমে অসুস্থ লাগছিল। একজন আপু এসে স্যালাইন দিলেন। খেয়ে ভালো লাগছে। ছাত্রদলের এই উদ্যোগ খুবই ভালো।

আরেকজন পরীক্ষার্থী রিয়াদ বলেন, “আমার বাসা অনেক দূরে। ছাত্রদলের ভাইয়েরা আমাকে বাইকে করে নিয়ে এসেছে। না হলে হয়তো পরীক্ষাই মিস করতাম।

অভিভাবক হাসিনা বেগম বলেন, “প্রথমে ভাবছিলাম, রাজনৈতিক লোকজন, ভয় পাচ্ছিলাম। কিন্তু পরে দেখি তারা কতটা আন্তরিকভাবে সাহায্য করছে! স্যালাইন, পানি, কলম—সবকিছুই পাচ্ছি।

সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষক নেতা মো. খালেকুজ্জামান বলেন, “ছাত্ররাজনীতি যদি এমন মানবিক উদ্যোগে সক্রিয় থাকে, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। ছাত্রদলের এই কার্যক্রম অন্যদের জন্যও অনুকরণীয়।

সারাদেশের মতো বাগেরহাটেও ১০ এপ্রিল শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। আর এই পরীক্ষার প্রথম দিনেই ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ নিয়েছে বাগেরহাট জেলা ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়ন করছে বাগেরহাট জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন।

বাগেরহাট জেলা ছাত্রদলের ছাত্রনেতা শেখ আল মামুন বলেন, “রাজনীতি মানেই দেশ ও জনগণের সেবা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সততা ও মেধার রাজনীতির আদর্শ স্থপতি। আমরা তাঁরই আদর্শে গড়া জিয়ার সৈনিক।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষাঙ্গনে একটি শান্তিপূর্ণ ও উপযুক্ত শিক্ষার পরিবেশ বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা সাধারণ ছাত্রছাত্রীদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

আজকের এই ক্ষুদ্র প্রয়াস—ছোট ভাই-বোনদের সেবা ও অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি তারই একটি অংশ। তারেক রহমান ঘোষিত ‘পরিবর্তনের ৩১ দফা’ জনগণের কাছে পৌঁছে দেওয়াই ছিল আমাদের মূল উদ্দেশ্য।
এই উদ্যোগ সফল করতে পাশে ছিলেন আমাদের প্রিয় অভিভাবক বকুল ভাই ও তালিম ভাই। সবসময় ভালো কাজে আমাদের সাহস ও অনুপ্রেরণা জোগানোর জন্য তাঁদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। জয় হোক দেশপ্রেমের, জয় হোক গণতন্ত্রের।

এইচএসসি পরীক্ষার দিনগুলোতে ছাত্রদলের এমন উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশংসা কুড়িয়েছে। তারা বলছেন, “এ ধরনের মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের মানসিকভাবে শক্তি জোগায় এবং পরীক্ষার সময় সবার পাশে দাঁড়ানোর এক দৃষ্টান্ত হয়ে থাকবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।