1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোর ছাত্রদলের উদ্যোগে ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি - Khulnar Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ

যশোর ছাত্রদলের উদ্যোগে ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি

  • প্রকাশিত : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২০১ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর  প্রতিনিধি|ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে উত্তাল যশোরের রাজপথ।

যশোরে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে শহরের পিচ ঢালা রাজপথে যেন অগ্নিস্ফুলিঙ্গ প্রতিবাদ ছড়িয়ে পড়ে।জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর সভাপতিত্ব দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা ইসরায়েলকে সন্ত্রাসী ও বর্বর জাতি আখ্যা দিয়ে বলেন, সন্ত্রাসীরা গাজাকে আজ মৃত্যু উপত্যকায় পরিণত করেছে । অবৈধ দখলদার ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী গাজার শিশু, নারী ও বৃদ্ধদেরকেও নির্মমভাবে হত্যা করছে। দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। পরিতাপের বিষয় এই যে, গাজার বর্বারোচিত ঘটনায় জাতিসংঘসহ বিশ্ব বিবেক এখনও নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে।

ইসরায়েলের বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততোধিক অমানবিক।বক্তারা ইসরায়েল জনগোষ্ঠী নামক সন্ত্রাসীদের নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে বলেন, মুসলমানদের ইমানি শক্তির কাছে অতীতে সকল মুসলিম বিদ্বেষী পরাজিত হয়েছে।

অচিরেই ইসরায়েল নামক সন্ত্রাসীরা ধ্বংস হয়ে যাবে এবং গাজায় ইসলামের পতাকা উড়বে। সমগ্র মুসলিম উম্মাহকে গাজার নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকার আহ্বান জানান।

জেলা ছাত্রদলের কর্মসূচিতে সংহতি জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিল সহকারে যোগ দেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পির পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সরকারি এম এম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, সদস্য সচিব কামরুল ইসলাম, সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজান চৌধুরী প্রমুখ।এর আগে সরকারি এম এম কলেজ, সিটি কলেজ, পলিটেকনিক কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের আয়োজনে মুখে কালো পতাকা বেঁধে অবস্থান কর্মসূচি পালিত হয়।

পরে সেখান থেকে মিছিল নিয়ে দড়াটানা ভৈরব চত্বরে সমবেত হন ছাত্রদল নেতারা। কর্মসূচিতে ছাত্রদলের কর্মসূচিতে সংহতি প্রকাশ করে সাধারন শিক্ষার্থীরা অংশ নেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।