1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে ৭টি মন্দিরে যাকজমকপূর্ণ পরিবেশে শ্রী শ্রী বাসন্তী পূজা সমাপ্ত হয়েছে - Khulnar Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ

কেশবপুরে ৭টি মন্দিরে যাকজমকপূর্ণ পরিবেশে শ্রী শ্রী বাসন্তী পূজা সমাপ্ত হয়েছে

  • প্রকাশিত : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৫০ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ||যশোরের কেশবপুরে ৭টি ইউনিয়নে যাকজমকপূর্ণ পরিবেশে শ্রী শ্রী বাসন্তী পূজা সমাপ্ত হয়েছে, কোথাও কোনো সমস্যার কথা জানা যাইনি, আইন-শৃঙ্খলা বাহিনীর টহল ছিল জোরদার। কেশবপুরের সকল ইউনিয়নের মতো মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া গ্রামেও যাকজমকপূর্ণ পরিবেশে ঐতিহ্যবাহী বসুন্তিয়া সার্বজনীন তারকেশ্বর পূজা মন্দিরে (৩ এপ্রিল বৃহস্পতিবার-২৫) থেকে পাঁচ দিন ব্যাপী শ্রী শ্রী বাসন্তী পূজা সমাপ্ত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল-২৫) সকালে দর্পন বিসর্জ্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শ্রী শ্রী বাসন্তী পূজা। পূজা শেষে বিভিন্ন ভক্তরা আরতিতে অংশগ্রহণ করেন। অষ্টমী পূজায় রাতে খুলনার মিদুস ব্যানার্জীর কণ্ঠে ভাগবত পাঠের অনুষ্ঠান সকলকে মুগ্ধ করেছে। মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আশুতোষ কুমার হালদার, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামরুল ইসলাম বিশ্বাসসহ বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ ভাগবত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন ইউনিয়নের মন্দিরগুলোর মতো বসুন্তিয়া সার্বজনীন তারকেশ্বর পূজা মন্দিরে শ্রী শ্রী বাসন্তী পূজার বিজয় দশমীতে বিকাল থেকে অনেক রাত পর্যন্ত চলেছে খেলাধূলা, গান-বাজনা, নাচ, কমিক, কৌতুক এবং পুরষ্কার বিতরণ
পূজা মন্দির কমিটির সভাপতি মাস্টার সুজিত কুমার সরকার জানান, ঐতিহ্যবাহী বসুন্তিয়া তারকেশ্বর পূজা মন্দিরে শ্রী শ্রী বাসন্তী পূজা ৭৫ তম বছর অতিক্রান্ত করলো। বহু দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ এখানে পূজা দেখতে আসেন। পঞ্জিকায় লেখক, গণক, চণ্ডী পাঠক ও গবেষক প্রয়াত তারকনাথ ভট্টাচার্যের নামানুসারে বাংলা ১৩৫৫ সালে এই মন্দিরটি স্থাপন করা হয়। সে অবধি এখানে চলে আসছে শ্রী শ্রী বাসন্তী পূজাসহ আরও অনেক পূজা।
তারকেশ্বর পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ দেবনাথ জানান, প্রতি বছরের ন্যায় এবারও পাঁচ দিন ব্যাপী শ্রী শ্রী বাসন্তী পূজা সুষ্ঠুভাবে সমাপ্ত হয়েছে। ভক্তদের আপ্যায়ন করার যথাসাধ্য চেষ্টা করেছি। জাকজমকপূর্ণ পরিবেশে সোমবার সকালে দর্পন বিসর্জ্জনের মধ্য দিয়ে পূজার কার্য সমাপ্ত হয়েছে। কোনপ্রকার সমস্যা হয়নি, আইন-শৃঙ্খলা বাহিনী ছিল তৎপর।
যুগ্ম-সাধারণ সম্পাদক মিন্টু রায় জানান, সকালে যাত্রামঙ্গল শেষে দর্পণ বিসর্জ্জনের মধ্য দিয়ে পূজার কাজ শেষ হয়। বিকাল থেকে রাত পর্যন্ত চলে মায়ের কপালে সিঁদুর, আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরষ্কার বিতরণ। বসুন্তিয়া সার্বজনীন তারকেশ্বর পূজা মন্দিরে পূজা কার্যে নিয়োজিত ছিলেন, পাঁচারই গ্রামের মিহির চক্রবর্তী, অশোক চক্রবর্তী, তাপস চক্রবর্তী ও বিনোদ চক্রবর্তী।
কেশবপুর পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক গৌতম রায় বলেন, এবার উপজেলায় ৬ টি সার্বজনীন ও ১ টি পারিবারিক মন্দিরে পূজা হচ্ছে। ১ নং ত্রিমোহিনী ইউনিয়নের শ্রীরামপুর কুণ্ডুপাড়া বাসন্তি মন্দির ও শ্রীরামপুর হরিতলা পূজা মন্দির, ৫ নং মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া সার্বজনীন তারকেশ্বর পূজা মন্দির, ৭ নং পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামের সুকুমার কুমার পালের বাড়িতে সার্বজনীন বাসন্তী পূজা মন্দির ও অসিত কুমার পালের বাড়িতে পারিবারিক বাসন্তী পূজা মন্দির, ৯ নং গৌরীঘোনা ইউনিয়নের ভেরচি বাসন্তী পূজা মন্দির, ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকঘর ঠাকুরবাড়ি মন্দিরে শ্রী শ্রী বাসন্তী পূজা হয়েছে।
পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামের সুকুমার পালের বাড়িতে সার্বজনীন হিসাবে বাসন্তী পূজা হয়েছে। মাস্টার সুশান্ত পাল বলেন, এই মন্দিরে শতাধিক বছর ধরে পূজা হচ্ছে। একই গ্রামে অসিত পালের বাড়িতে ৪ ভাই মিলে পূজা করছেন। তিনি বলেন, আমরা এই পারিবারিক মন্দিরে ৪২ বছর ধরে পূজা করে আসছি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।