1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় ইসরায়েলের মানবতা বিরোধী হত্যা ও দমন পীড়নের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল। - Khulnar Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ

দিঘলিয়ায় ইসরায়েলের মানবতা বিরোধী হত্যা ও দমন পীড়নের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, দিঘলিয়া ||খুলনার দিঘলিয়ায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর ও নৃশংশ হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দিঘলিয়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ বাদ আসর পানিগাতী বাঁশের হাট বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দিঘলিয়া উপজেলা মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ মিছিল ও সমাবেশে এ উপজেলার শত শত তৌহিদী জনতা অংশ নেন।

বিক্ষোভ মিছিল পরবর্তীতে উপজেলা জামায়াতে আমীর মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মুশফিকুর রহমানের সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন মুঃ মুজাহিদুল ইসলাম, মুঃ সাইফুল্লাহ মানসুর, মুঃ ইসমাইল হোসেন, মাওঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বারবার যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে নিরীহ নারী, শিশু, বৃদ্ধসহ শত শত অসহায় ফিলিস্তিনি ও গাজার মুসলমানদেরকে নির্বিচারে নির্মমভাবে হত্যা করছে। এমন কি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত এই হায়েনাদের হামলা থেকে রেহাই পাচ্ছেনা।

এমন কি বিগত রমজান মাসেও হামলা থেকে রেহাই পায়নি গাজার নিরীহ মানুষেরা। এমন বর্বর নৃশংশ হামলার মুহূর্তে মুসলিম বিশ্বের নেতারা নিরব ভূমিকা পালন করছেন। যুদ্ধ বিরতি লঙ্ঘন করে জঘন্য এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আন্তর্জাতিক মুসলিম সংস্থা ও বিশ্বের মুসলিম নেতাদের এই নিরবতা ইসরায়েলিদের দাসত্বের সামিল।

বিশ্ব মানবতার এই দুর্যোগমময় মুহূর্তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নিপিড়ীত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশ সরকারসহ বিশ্বের মুসলিম নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, নিরবতা ভেঙ্গে গণহত্যা ও যুদ্ধ বিরতি লঙ্গনের দায়ে নেতানিয়াহু সরকার, ইসরায়েল ও তাদের দোসরদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।

এদিকে দিঘলিয়া উপজেলার বিভিন্ন জনপদের ধর্মপ্রাণ মুসলমানেরা ইসরাইলী হানাদার বাহিনীর মুসলিম হত্যা ও নিপীড়ন বিরোধী বিক্ষোভ মিছিল করেছে বলে জানা গেছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।