1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ঝিকরগাছায় সেবা সংগঠনের ঈদ উপহার পেলেন ৫০০ অসহায় পরিবার - Khulnar Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান

ঝিকরগাছায় সেবা সংগঠনের ঈদ উপহার পেলেন ৫০০ অসহায় পরিবার

  • প্রকাশিত : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৮৯ বার শেয়ার হয়েছে

শাহাবুদ্দিন মোড়ল ,ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ শতাধিক দরিদ্র, অসহায়, দুস্থ, প্রতিবন্ধী, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সেবা সংগঠন।

শুক্রবার (২৭ রমজান) সকালে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা সংগঠন এর উদ্যোগে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আমিনুর রহমান। তিনি বলেন, “মানবতার সেবায় সেবা সংগঠনের এই উদ্যোগ প্রশংসনীয়। ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, এটাই আমাদের কাম্য।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শফিউল আজম রুমি, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দীন, দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মহিবুল্লাহ ইসলাম, নাগরিক অধিকার আন্দোলন যশোরের কো-অর্ডিনেটর মাসুদুজ্জামান মিঠু, এসকে ক্লিনিকের পরিচালক মো. হাবিবুর রহমান হাবিব, মীর লুৎফুর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক মীর ফারুখ আহম্মদ, এবং যশোর জেলা হ্যাচারি মালিক সমিতির জাহিদ গোলদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাইটস্ যশোরের পরিচালক বিণয় কৃষ্ণ মল্লিক, এবং সঞ্চালনা করেন সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা মাস্টার আশরাফুজ্জামান বাবু।

সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা আশরাফুজ্জামান বাবু বলেন, “ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেওয়া উচিত। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”

ঈদ উপহার হিসেবে সুবিধাভোগীদের মাঝে সেমাই, সুজি, চিনি, নুডলস, সয়াবিন তেল, চাল, গুড়া দুধ, পেঁয়াজ, আলু ও বিভিন্ন ঈদের পোশাক বিতরণ করা হয়।

উপহার গ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক সুবিধাভোগী বলেন, “এই উপহার আমাদের জন্য আশীর্বাদ। আমাদের ঈদের আনন্দ এখন পূর্ণতা পেল।”

স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ প্রতি বছর গ্রহণ করা হলে সমাজের অসহায় মানুষের ঈদ আনন্দ আরও বৃদ্ধি পাবে।

এসময় আরও উপস্থিত ছিলেন উষার আলো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বিএম সাগর হোসেন, হাড়িয়া দেয়ারা সেবা সংঘের সভাপতি হুমায়ুন কবির মুন্না, বাঁকড়া প্রেস ক্লাবের সভাপতি বিল্লাল হোসেন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা আব্দুল জলিল সভাপতি আশরাফুজ্জামান বাবু, সহ-সভাপতি তারেক মাহমুদ,ও শাহাবুদ্দিন মোড়ল সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ ও সুমন হোসেন, প্রচার সম্পাদক সাব্বির শোভন, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, তথ্য ও গবেষণা সম্পাদক মাসুদ হোসেনসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সফল করতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন সুমাইয়া, নাসিম, কবির, নাজমুল, রাসেল, আখিঁ, মাছুম, আশিক, ইমন, জিল্লু, আশরাদুল, সুমন, সাইদ আলী, দাঊদ, যুব রাজ, যুবায়ের সহ আরও অনেকে।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, সেবা সংগঠনের মতো অন্যান্য সংগঠনও যেন ভবিষ্যতে এমন মহতী উদ্যোগ গ্রহণ করে

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।