1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় দিনমজুরের সম্পত্তি দখল করে ব্যবসায়িক ভবন নির্মাণ করছেন দূর্বৃত্তরা,  বাধা দেওয়ায় হত্যার হুমকি, মামলা দায়ের  - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

লোহাগড়ায় দিনমজুরের সম্পত্তি দখল করে ব্যবসায়িক ভবন নির্মাণ করছেন দূর্বৃত্তরা,  বাধা দেওয়ায় হত্যার হুমকি, মামলা দায়ের 

  • প্রকাশিত : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৩১ বার শেয়ার হয়েছে

আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কালিগঞ্জ বাজারের ব্যাবসায়ী পাড়ায় জমিজমা নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা সত্বেও জোর পূর্বক জমি জবর দখল করে ব্যবসায়িক ভবন নির্মাণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার পর ভুক্তভোগী পরিবার মামলা করেও প্রতিকার না পেয়ে বিভিন্ন দপ্তরে দ্বারে দ্বারে ঘুরছে প্রতিকার পাওয়ার আশায়। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী মো. আইয়ুব বিশ্বাস আদালতে মামলা দায়ের করেছেন।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কালিগঞ্জ বাজার সংলগ্ন (ব্যবসায়ী পাড়ায়) অবস্থিত জে এল নং-১৯ লাহুড়িয়া মৌজার এস এ খতিয়ান নং-৬৫৫৫,আর এস নং-১৯৬৯,১৯৭১, এবং ৫৭৮২ নং দাগের ৫৭ শতাংশেরর মধ্যে ০২ শতাংশ যার আর এস ১১৪১৮ নং দাগে জমি ০৮ শতাংশের মধ্যে ০২ শতাংশ জমি ঐ গ্রামের গরীব দিনমজুর মো. আইয়ুব বিশ্বাস দীর্ঘদিন ধরে পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ২ শতাংশ জমি স্ত্রী সন্তানদের নিয়ে ভোগ দখল করে আসছেন।

কিন্তু পাশ্ববর্তী  জমির মালিক ভুমিদস্যু মো. লুৎফর বিশ্বাস  তার ৬ শতাংশ জমির সঙ্গে আইয়ুব বিশ্বাসের ২ শতাংশ জমি জোর পূর্বক জবর দখল করে বড় ভবন নির্মাণ করছেন।

ভুক্তভোগী দিনমজুর মোঃ আইয়ুব বিশ্বাস বাঁধা দিলে তার পরিবারের মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন ও পুরুষ সদস্যরা মারধোরের শিকার হয়েছেন।

ভূমি দস্যু মোঃ লুৎফার বিশ্বাস অবৈধ প্রভাব খাটিয়ে স্থানীয় দুর্বৃত্তদের ম্যানেজ করে ভবন নির্মাণ করছেন।

ভুক্তভুগী আইয়ুব বিশ্বাস উপায়ন্তর না পেয়ে স্থানীয় লাহুড়িয়া পুলিশ ফাঁড়ি, লোহাগড়া থানা, লোহাগড়া আর্মি ক্যাম্প ও সর্বশেষ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন মামলা নং ১৯৪/২৫। এ বিষয়ে বিজ্ঞ আদালত কমিশন নিয়োগ করে আদেশ প্রদান করে  আগামী ১০ এপ্রিল ইং তারিখের মধ্যে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিল করবেন মর্মে আদেশ দেন।

কিন্তু ভূমি দস্যু মো: লুৎফর বিশ্বাস আদালতের আদেশ অমান্য করে থানা পুলিশ এবং আর্মি ক্যাম্পের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে  সরকারি ছুটির দিনগুলিতে নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন বলে ভুক্তভোগীর অভিযোগ।

এ বিষয়ে বিবাদী মো. লুৎফর বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জমি জবর দখলের বিষয়ে কোন সদুত্তর দিতে পারে নাই।

লোহাগড়ার লাহুড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ  মোঃ তুহিন হাওলাদার বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। তবে বিজ্ঞ আদালতের আদেশের কোন কপি এখনো আমাদের হাতে পৌঁছাই নাই। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।