1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানিয়া রহমানের অবিলম্বে অপসারণ ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানিয়া রহমানের অবিলম্বে অপসারণ ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিত : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৩৭ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই , তেরখাদা প্রতিনিধি || তেরখাদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানিয়া রহমান এর ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অফিস ফাঁকি, অনিয়ম এবং জনসাধারণের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ১৬ মার্চ সকাল ১১টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলার ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব গেটে তেরখাদা-খুলনা সড়কের উপর মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ইকরাম হোসেন জমাদ্দারের সভাপতিত্বে এবং যুবদল নেতা মোঃ গোলাম মোস্তফা ভুট্টোর সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক চৌধুরী ফখরুল ইসলাম বুলু।
সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক যথাক্রমে শরীফ নাঈমূল হক ও সাজ্জাদ হোসেন নান্টা, উপজেলা বিএনপি নেতা যথাক্রমে মোল্যা রফিকুল ইসলাম , মোঃ লালিম শেখ ও মোঃ মহিবুল্লাহ। মানববন্ধন ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তেরখাদা ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ লিটন , যুবনেতা মোঃ গোলজার আলম , সাংবাদিক মোঃ আবু শাহাদাত বাবুল , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি এম এ কাদের ও মোঃ শাহ আলম রিপন , জামায়াত নেতা ডাঃ আজিজুর রহমান।

সমাবেশে বক্তারা অবিলম্বে তেরখাদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানিয়া রহমানের অপসারণ ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।
বক্তারা বলেন , অবিলম্বে ডাঃ তানিয়া রহমানের অপসারণ না করা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।