1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন প্রায়ত তরিকুল ইসলামের সহধর্মিনী নার্গিস বেগম - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন

বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন প্রায়ত তরিকুল ইসলামের সহধর্মিনী নার্গিস বেগম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২৬৩ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক নার্গিস বেগম বিএনপির প্রয়াত নেতা, সাবেক মন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের স্ত্রী এবং বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের মা।

নার্গিস বেগমকে ভাইস চেয়ারম্যান মনোনীত করায় যশোর জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। নেতাকর্মীরা বলছেন, দলে তাঁর দীর্ঘদিনের অবদান এবং ত্যাগের যথাযথ স্বীকৃতি দেওয়া হয়েছে। তাঁরা মনে করছেন, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসিয়েছেন। এ জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নার্গিস বেগম বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। তিনি জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। স্বামী তরিকুল ইসলামের মৃত্যুর পরও তিনি দলের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকেছেন এবং সংগঠনের কাজ চালিয়ে গেছেন।

তাঁর নেতৃত্বে যশোর বিএনপি সংগঠিত থেকেছে এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছে।

নার্গিস বেগমের নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। তাঁরা আশা করছেন, তিনি দলের নীতিনির্ধারণী পর্যায়ে আরও কার্যকর ভূমিকা পালন করবেন এবং যশোরসহ পুরো খুলনা বিভাগে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করবেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।