1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ার চর কালনা গ্রামে প্রস্তাবিত ডিসি ইকো পার্ক নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন

লোহাগড়ার চর কালনা গ্রামে প্রস্তাবিত ডিসি ইকো পার্ক নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

  • প্রকাশিত : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৫৮ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে লোহাগড়ার মধুমতী নদী সংলগ্ন চর কালনা গ্রামে প্রস্তাবিত ‘ ডিসি ইকো পার্ক ‘নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) সকাল ১১টায় চর-কালনা এলাকাবাসীর উদ্যোগে টি চর-কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সহস্রাধিক নারী-পুরুষের উপস্থিতিতে মিছিল শুরু হয়।  মিছিল থেকে প্রস্তাবিত ডিসি ইকো পার্ক বন্ধের দাবী জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে মিছিলটি মধুমতী সেতু এলাকা প্রদক্ষিণ করে। ঢাকা – বেনাপোল মহাসড়কের উপর ঘন্টা ব্যাপি বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভকারীরা।  মানববন্ধন চলাকালে ঢাকা – বেনাপোল মহাসড়কের দুপাশের যানচলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো: হেমায়েত হোসেন, শিক্ষক মো : মফিজুর রহমান, সুমন রহমান, মো: ওলিয়ার রহমান, মোল্যা রুহুল আমীন, ইদ্রিস আলীসহ প্রমূখ।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে টি চর-কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশিষ্ট সমাজসেবক মো: হেমায়েত হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে লোহাগড়ার মধুমতী নদীর  পশ্চিম পাড়ে তিন ফসলী জমিতে প্রস্তবিত ডিসি ইকো পার্ক নির্মাণের পরিকল্পনা নিয়েছেন, যা জনস্বার্থের পরিপন্থী। প্রায় দু’শতাধিক কৃষি পরিবারকে উচ্ছেদ করে প্রস্তাবিত ডিসি ইকো পার্ক নির্মাণ করতে দেওয়া হবে না। এ জন্য এলাকাবাসী প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের আশু  সহযোগিতা কামনা করেছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।