1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নারী নির্যাতন ও ধর্ষণ  প্রতিবাদে খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ  - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন

নারী নির্যাতন ও ধর্ষণ  প্রতিবাদে খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ 

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২২৫ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || দেশব্যাপী ধর্ষণ এবং নারী নির্যাতনের প্রতিবাদে খুলনা পাবলিক কলেজ ও খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সব কর্মসূচির পালন করে।

সকাল সাড়ে ১০টার দিকে  খুলনা পাবলিক কলেজ ও  খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রধান ফটক হতে পৃথক পৃথক  দুইটি মিছিল খুলনা সরকারি মহিলা কলেজে মোড়ে মিলিত হয়ে  মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী প্রতিনিধি, সাবেক সাংস্কৃতিক প্রিফেক্ট শাদমান রাশিদ সভাপতিত্বে ও  আব্দুল্লাহ আল জাবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী প্রতিনিধি নূর মোহাম্মদ আদর, ইয়াসির আজম তানভীর, রেদওয়ান আহমেদ রাফি,রিয়াজুল ইসলাম ফাহিম প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস, নৈরাজ্য, ধর্ষন, নারী নির্যাতন,চাঁদাবাজি আর এ দেশের ছাত্র-জনতা মেনে নিবেনা। শহীদ আবু সাঈদ- মুগ্ধরা জীবন দিয়েছিল একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে।
তাদের রক্তের বিনিময় আমরা একটি সুন্দর পরিবেশ চাই,যেখানে সকল জুলুম-অত্যাচারের অবসান হবে। যেখানেই জুলুম হবে, যেখানেই নির্যাতন হবে, ছাত্র- জনতা সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে।

আমরা দেশের অরাজক পরিস্থিতি দেখার  জন্য ২৪ এর স্বাধীনতা আনিনি। দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা অধিকারের জন্য আমাদের ২৪ এর স্বাধীনতা। অবিলম্বে দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য নারী নির্যাতনকারী ও ধর্ষকদের কঠোর শাস্তি স্বরূপ জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের দাবির রাখছি।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বয়রা চার রাস্তার মোড়ে অবরোধ কর্মসূচি পালন করে।

বেলা সাড়ে  ১২টার দিক অবরোধ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা  নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যায়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।