1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বিএনএ সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ও আলোচনা সভা - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন

বিএনএ সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ও আলোচনা সভা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৫৩ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ সদস্য সংগ্রহ ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ ই মার্চ খুলনা নার্সিং কলেজের অডিটোরিয়ামে বেলা সোয়া ১২টায় অনুষ্ঠিত এ আলোচনা সভার আয়োজনে ছিল নির্বাচন কমিশন, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন।

আলোচনা সভার ব্যানারে সার্বিক সহযোগিতায় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ খুলনা বিভাগের নাম থাকলেও এই নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের খুলনা বিভাগীয় আহবায়ক নাজমা আক্তার, সদস্য সচিব তামিমুর রহমান, খুলনা জেলা কমিটির সভাপতি নার্গিস পারভীন, সাধারণ সম্পাদক মাজেদা খাতুনসহ কমিটির মহানগর, খুমেক হাসপাতাল, খুলনা বিশেষায়িত হাসপাতালের প্রতিনিধিরা কেউই এ বিষয়ে অবগত নন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা বিশেষায়িত হাসপাতালের কোনো সাধারণ নার্সরা এ আলোচনা সভার কথা না জানলেও এই ২ প্রতিষ্ঠানের স্বানাপের নেতারা ঠিকই জানেন এবং সভায় উপস্থিত ছিলেন। এই বিএনএ এর সদস্য পদ সংগ্রহের কথা বলে বাধ্যতামূলকভাবে খুলনা বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার নার্সদের কাছ থেকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক টাকা তোলা হচ্ছে।

সহকারি পরিচালক নার্সিং খুলনা বিভাগ এবং খুলনা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ হোসনেয়ারা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহবায়ক ড. মুহাম্মদ শরিফুল ইসলাম, সদস্য আসাদুজ্জামান জুয়েল, সদস্য কাউসার হোসেন খান, সদস্য সাইফ হোসেন, সদস্য রনি মোল্লা, সদস্য জামাল উদ্দিন বাদশা, এস এম আজাদ, মনোয়ারা বেগম, আশীষ দাস (স্বানাপের সভাপতি) সিনিয়র স্টাফ নড়াইল সদরসহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) কেন্দ্রীয় ও শাখা নির্বাচন উপলক্ষে সদস্য সংগ্রহের জন্য ক্যাম্পেইন। বিএনএ একটি অরাজনৈতিক পেশাজীবী বাংলাদেশ নার্সদের জাতীয় সংগঠন। আন্তর্জাতিক নার্সেস কাউন্সিল (আইসিএন) এবং কমনওয়েলথ নার্সেস ফেডারেশন (সিএনএফ) সদস্য ভুক্ত সংগঠন। দীর্ঘদিন যাবত এই সংগঠনের নির্বাচন বিভিন্ন বাধার মুখে যথাসময়ে দেওয়া সম্ভব হয়নি। সাধারণ নার্স আজ নির্বাচন চায় যার কারণে এই উদ্দেশ্যে ঢাকা এবং খুলনা বিভাগীয় জেলার প্রতিনিধি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৫ মার্চ পর্যন্ত কেন্দ্রীয় ঘোষিত অনুযায়ী সারা বাংলাদেশসহ খুলনা বিভাগে অনলাইনে সদস্য সংগ্রহ ক্যাম্পেইন কার্যক্রম চলবে এবং আগ্রহী সদস্য প্রার্থীরা অনলাইনে ফরম পূরণ করে জমা দেবে।

বিগত সরকারের আমলে স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) এর সদস্যদের পুনরায় ফিরিয়ে আনতে ভোল পাল্টে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) এর নামে দেশব্যাপী এই সদস্য ফরম সংগ্রহ চলছে। যার খুলনার দায়িত্বে রয়েছেন একা ২ (দুই) পদের অধিকারী হোসনেয়ারা খাতুন। তবে তিনি কি কারণে এই ফ্যাসিস্টদের পুনরুত্থানের সুযোগ সৃষ্টি করছেন এ বিষয়ে খুলনার কোনাে নার্সিং কর্মকর্তাই অবগত নহে। আলোচনা সভার ব্যানারে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের খুলনার কমিটির সদস্যদের কে না জানিয়ে গোপনে এই আলোচনা সভার আয়োজন করে হোসনেয়ারা খাতুন ফ্যাসিস্টদের ফিরিয়ে আনার সত্যতা প্রকাশ করলেন।

এ ব্যাপারে জানতে এডি ও খুলনা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপ্যাল হোসনেয়ারা খাতুনের ০১৭১৭৮১০৬৩১ এই নাম্বারে কল দিলে তিনি কল রিসিভ করেন নি।
স্বানাপের বিভাগীয় কমিটির সভাপতি আশিষ দাস। যিনি কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত থাকলেও প্রায়ই তিনি ডিউটি না করে এই নেতাগিরি করে বেড়ান।

বিগত সরকারের আমলেও এই স্বানাপের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নার্সদের কাছ থেকে তিনি অর্থ হাতিয়ে নেয়ানহ বহু অপকর্ম করেছেন। এখন তিনি বর্তমানে নার্সদের বিএনপিপন্থীদের সাথে আঁতাত করে নিজের লেবাস পাল্টে এখন বিএনএ-তে ঢুকে পুনরায় তার অপকর্ম করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। উল্লেখ্য, এই আশিষের সাথে খুলনা মহানগর যুবলীগের সভাপতি পলাশের এখনো যোগােযাগ রয়েছে এবং দেখা-সাক্ষাৎ হয়। যুবলীগের এই নেতা ৫ ই আগস্টের পরে পালিয়ে তার বাড়িতেই আশ্রয় নেয় বলে এলাকায় প্রচারিত আছে।

একে আইনের আওতায় আনলে বিগত ফ্যাসিস্ট সরকারের বহু নেতার তথ্য পাওয়া যাবে। এই আশিষের অন্যান্য সহযোগিরা হলেন স্বানাপের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক শীলা রানী দাস, কামনা রানী বৈদ্য, কল্পনা পাল, বিশ্বজিৎ দাসসহ আরো অনেকে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।