1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সুন্দরবনের কুখ্যাত হান্নান বাহিনীর ৭ জন জলদস্যু অস্ত্র'সহ আটক - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

সুন্দরবনের কুখ্যাত হান্নান বাহিনীর ৭ জন জলদস্যু অস্ত্র’সহ আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫৭ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি||সুন্দরবনের কুখ্যাত হান্নান বাহিনীর সাতজন জলদস্যুকে অস্ত্র’সহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।

গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বাগেরহাটের রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ বক্তব্য প্রদান করে বলেন, দীর্ঘদিন ধরে হান্নান বাহিনী সুন্দরবনের বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, অপহরণ ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। সম্প্রতি তারা ডাকাতির পরিকল্পনা করছিল বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। অভিযান চালিয়ে বাহিনীপ্রধান মো. হান্নান শেখসহ পাঁচজনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী, বাঁশতলী এলাকা থেকে সহযোগী মো. হাবিবুর রহমানকে দুটি একনলা বন্দুক ও তিনটি রামদাসহ আটক করা হয়।

আটককৃত জলদস্যুরা হলেন:— মোঃ হান্নান শেখ (৬৫), মোঃ রেজাউল শেখ (৫৩), শেখ মোঃ কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মোঃ আবু তালেব খান (৪৭), মোঃ হোসেন আলী শেখ (৫৫) ও মোঃ হাবিবুর রহমান (৫৫)। তারা খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আটককৃত জলদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত অস্ত্রসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।