1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লক্ষ্মীপুরে জুলাই বিপ্লবের হত্যার মামলার আসামীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত ডিসি, এসপি এবং ইউএনও ; তোলপাড় - Khulnar Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

লক্ষ্মীপুরে জুলাই বিপ্লবের হত্যার মামলার আসামীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত ডিসি, এসপি এবং ইউএনও ; তোলপাড়

  • প্রকাশিত : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৬ বার শেয়ার হয়েছে

সোহেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি।|| লক্ষ্মীপুরে জুলাই বিপ্লবে গনহত্যায় জড়িত এবং হত্যা মামলায় সুনিদিষ্ট অভিযুক্ত আসামী আলাউদ্দিন সহ কয়েকজনের ফুলেল শুভেচ্ছায় সিক্ত (বরণ করে নিলেন) হলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

একইদিন একইভাবে নিজ কার্যালয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আখতার হোসেন এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামশেদ রানা হত্যা মামলার এ আসামী সহ তাদের ফুল দিয়ে বরণ করে নিলেন। এ ঘটনার পর পুরো জেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে।

সোমবার ৩ ফেব্রুয়ারী লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্ধ ফুল দিয়ে জেলা প্রশাসক(ডিসি) পুলিশ সুপার(এসপি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলাদাভাবে সাক্ষাতে গেলে কর্মকর্তারা আলাদাভাবে তাদের বরণ করে নেন।

আলাউদ্দিন জুলাই বিপ্লবের গনহত্যার সময় জড়িত যুবদল নেতা মোসলেহ উদ্দিন  হত্যার নোয়াখালীর বেগমগঞ্জ থানার মামলা নং- ২১,তারিখ-১৮-১২-২৪ এবং জিআর মামলা নং-৪৩২/২৪ এর ৩ নম্বর আসামী। এ ছাড়া আলাউদ্দিন বেগমগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গাইনবাড়ীর চৌধুরী মিয়ার ছেলে এবং নিজেকে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারন সম্পাদক পরিচয় দেয় বলে জানা যায়। অবশ্য আনুষ্ঠানিক ফুলেল শুভেচ্ছা বিনিময় করার সময় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন হানিফমিয়াজির বাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবদুন নুর সহ অন্যরাও উপস্থিত রয়েছেন। নিহত মোসলেহ উদ্দিনের মা ও মামলার বাদী মোবাশে^রার দাবী, মামলার পর থেকে এমনিতে আলাউদ্দিন নিজেকে প্রভাবশালী দাবী করে মামলা প্রত্যাহারের চাপ সৃষ্টি করে আসছে।

এ ছাড়া তার ও পরিবারের সদস্যদের নানা ভাবে ভয়ভিতি, হুমকি দিচ্ছে মামলা থেকে তাকে বাদ দিতে। প্রশাসনের উচ্চ পর্যায়ের বিভিন্ন লোকজনের তার সম্পর্ক রয়েছে, এ মামলায় কেবলই বাদীর ক্ষতি ছাড়া তাদের ক্ষমতায় কারো কিছুই হবে না। বাদীর দাবী, মামলার পর থেকে আলাউদ্দিন সহ সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে তারা বাড়ীঘর ছাড়া, চাপের মুখে স্বাক্ষীরা তটস্থ।

আদালতের নির্দেশে গত দুই মাসে মামলা ও ঘটনায় জড়িত আসামীরা প্রকাশ্যে ঘুরলেও কোন আসামীকে গ্রেফতার করেনি পুলিশ। এখনো লাশ উত্তোলন, ময়না তদন্ত করা হয়নি। এমনিতেই ন্যায় বিচার নিয়ে শংকিত বাদী, সেখানে হত্যা মামলার এজাহারভুক্ত আসামী আলাউদ্দিনের ফুলেল শুভেচ্ছা সিক্ত ডিসি, এসপি ও ইউএনও’র সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে মামলা ও বাদীর পরিবারের উপর নতুন করে প্রভাব সৃষ্টি করায় ক্ষুব্ধ নিহত মোসলেহ উদ্দিনের পরিবার।

এ ঘটনায় এখন মামলার স্বাক্ষী সহ এলাকাবাসীও চরম আতংকিত। গত বছরের ১ জুলাই বিগত ফ্যাসিবাদ সরকার বিরোধী আন্দোলন চলাকালে নোয়াখালীর বেগমগঞ্জ  চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে এক ঝটিকা মিছিল শেষে যুবদল নেতা কোয়ারিয়া নিজ বসতে ফিরার সময় আঃলীগ ও তার অঙ্গ সংগঠনের সবুজ, আবদুল্ল্যাহ, আলাউদ্দিন, রবিন, লিঠন, মামুন সহ ২০/২৫ সন্ত্রাসী তাকে ধাওয়া করে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। অবশ্য এর আগে স্থানীয়রা গুরুতর আহতবস্থায় চন্দ্রগঞ্জ ন্যাশনাল এবং পরে চৌমুহনী প্রাইম হসপিটালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে। এ ঘটনায় সন্ত্রাসীরাই স্বঊদ্দ্যেগী হয়ে এবং স্থানীয় আঃলীগ নেতাদের ম্যানেজ করে তড়গিড়ি করে রাতেই মোসলেহ উদ্দিনের গ্রামের বাড়ী লক্ষ্মীপুরে উত্তর জয়পুরে লাশের দাফন করে। এ ব্যাপারে নিহত মোসলেহ উদ্দিনের পরিবার ছেলে হত্যার বিচার চেয়ে ধারে ধারে ঘুরে ও চাপের মুখে থানায় মামলা করতে পারেনি। ছেলে মৃত্যুর কোন কাগজ পত্র দেইনি কেউ। অবশেষে ৫ আগষ্টে পটপরিবর্তনের পর আতœগোপন থেকে বেরিয়ে নিহত মোসলেহ উদ্দিনের মা গত বছরের ২৫ নভেম্বর নোয়াখালী জুডিশিয়িাল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-৩ সিআর মামলা-১২৪১/২৪ দায়ের করেন। পরে যাচাই-বাছাই শেষে আদালতের নির্দেশে ১৮ ডিসেম্ভর/২৪ নোয়াখালীর বেগমগঞ্জ থানার মামলা নং- ২১,তারিখ-১৮-১২-২৪ এবং জিআর মামলা নং-৪৩২/২৪ দায়ের করা। অথচ ঘটনার ৬ মাস ফেরুলেও এখন কোন আসামীতো গ্রেফতার হয়নি বরং আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরার পাশাপাশি ৩নং আসামীর প্রভাব ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রশাসনের কর্তা ব্যাক্তিরা। সবত্রই চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেলফি নিয়ে হৈচৈ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।