1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নড়াইলের নলেন গুড়ের সন্দেশ দেশের গন্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশেও - Khulnar Khabor
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক এপ্রিল–মে মাসে জ্বালানির পূর্ণ মজুদ সংকটের আশঙ্কা নেই: অমিত

নড়াইলের নলেন গুড়ের সন্দেশ দেশের গন্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশেও

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২৫৭ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসন,নড়াইল প্রতিনিধি || নড়াইলের ঐতিহ্যর ধারক খেজুর গাছের রস থেকে তৈরি নলেন গুড় দিয়ে তৈরি করা বিশেষ মিষ্টিকে বলা হয় ‘নলেন গুড়ের সন্দেশ’। দেশের গণ্ডি পেরিয়ে এ খাবারের গুণের কথা পৌঁছে যাচ্ছে ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, দুবাই সহ মধ্যপ্রাচ্যের প্রভৃতি দেশে এই অঞ্চলের প্রবাসীদের কাছে সরবরাহ হয়ে থাকে এ “নলেন গুড়ের সন্দেশ”।

জানা গেছে, শীত মৌসুমের শুরুতে খেজুর গাছিদের কাছ থেকে দোকানদাররা খাটি নলেন রস সংগ্রহ করে থাকেন। সেই রস থেকেই বিশেষ নলেন গুড তৈরি হয়। আর এই গুড় থেকেই তৈরি হয় সন্দেশ। তাই একে বলা হয় ‘নলেন গুড়ের সন্দেশ’। প্রতি কেজি সন্দেশ ৪০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। গড়ে প্রতিদিন কোন কোন দোকানে ৩-৪ মন সন্দেশ বিক্রি হয়ে থাকে। আর স্থানীয় বিয়ে, নববর্ষ সহ বিভিন্ন উৎসবে এই মিষ্টির দেখা মিলবেই। এছাড়াও জেলার বাইরে থেকে আসা বন্ধুবান্ধব আত্মীয়রা এলেও একবার এ মিষ্টির স্বাদ যেন নিতেই হয়। বিভিন্ন আচার অনুষ্ঠান ছাড়াও, প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফলের দিন ওইসব দোকানে রীতিমতো মিষ্টি কেনার হিড়িক পড়ে যায়। এছাড়া সন্দেশ খেতে চলে আসে ঢাকা সহ আশপাশের জেলার ভোজনবিলাসী মানুষজন। এ সন্দেশ বিদেশেও সমাদৃত হচ্ছে। প্রবাসীদের কাছে এ মিষ্টির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
লোহাগড়া বাজারের সুরেন্দ্র সুইটস, লক্ষীপাশা খেয়া ঘাটের অপুর্ব মিষ্টান্ন ভাণ্ডার, সাহা সুইটস,লক্ষীপাশা বাসস্ট্যান্ডের মোল্লা সুইটস, নিজাম সুইটসসহ উপজেলার বেশ কয়েকটি মিষ্টির দোকানে দেদার বিক্রি হচ্ছে নলেন গুড়ের সন্দেশ।

“নলেন গুড়ের সন্দেশ” কিনতে আসা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বলেন,আমার দুই মেয়ে এবং দুই জামাই একজন আমেরিকা এবং অপরজন ইংল্যান্ডে থাকেন শীত আসলেই তাদের নলেন গুড়ের সন্দেশ খেতে হবেই। এই মিষ্টিটি তাদের কাছে খুব প্রিয় একটি মিষ্টি। যেকোন মূল্যে আমাকে আমেরিকা এবং ইংল্যান্ডে আমার জামাই এবং মেয়েদের জন্য এই মিষ্টি পাঠাতেই হবে। তাই আমি শীত আসলেই এই নলেন গুড়ের সন্দেশ আমেরিকা এবং ইংল্যান্ড পাঠায় আমার মেয়ে এবং জামাইদের জন্য। লোহাগড়ার বাসিন্দা মেজর (অবঃ) কাজী মনজুরুল ইসলাম প্রিন্স থাকেন ঢাকায়, ছুটি কাটিয়ে কর্মস্থলে যাওয়ার কালে কিনতে এসেছেন নলেন গুড়ের সন্দেশ। মূলত ছোটবেলা থেকে লোহাগড়ার খেয়া ঘাটের নলেন গুড়ের সন্দেশ খাচ্ছেন তিনি। লক্ষীপাশা গ্রামের জহির ঠাকুর নামের আরেক ক্রেতা জানান, তার ভাইদের পরিবার থাকেন জাপান। তাদের কাছে পাঠানোর জন্য এ মিষ্টি কিনতে এসেছেন।

এ প্রসঙ্গে সাহা সুইটসের স্বত্বাধীকারী অভিজিৎ সাহা অভি বলেন, বংশপরম্পরায় ৫০ বছরেরও অধিক বেশি সময় ধরে এই ঐতিহ্য ধরে রেখেছি আমরা। অতুলনীয় স্বাদ ও গুণগত মানের কারণে এই মিষ্টি ধরে রেখেছে তার ঐতিহ্য।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।