1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল ভাড়া, ভোরে যুবকের বিশেষ অঙ্গ কর্তন - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল ভাড়া, ভোরে যুবকের বিশেষ অঙ্গ কর্তন

  • প্রকাশিত : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৫৯৭ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনায় আবাসিক হোটেলে শহিদুল নামের এক যুবকের বিশেষ অঙ্গ কর্তন করেছেন তার কথিত স্ত্রী।

শুক্রবার (১৭ ই জানুয়ারি) মহানগরীর ফেরিঘাট মোড়ের মৌসুমি আবাসিক হোটেলে ভোররাতে এ ঘটনা ঘটে। আহত শহিদুলকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৌসুমী আবাসিক হোটেলের মালিক লাল মিয়া বলেন, শহিদুল ও আয়শা নামের দুইজন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে রুম ভাড়া নেন।

তার ভাগিনা কাইয়ুম রাতে হোটেলে ছিলেন। রাত আড়াইটার দিকে শহিদুল ও আয়শা নামের ওই নারী একসঙ্গে বের হচ্ছিলেন বলে জানান তার ভাগিনা।

লাল মিয়া আরও জানান,হোটেল থেকে বের হওয়ার সময় শহিদুলের পায়জামায় রক্তাক্ত ছিল। রক্ত দেখে ভাগিনা কারণ জানতে চাইলে ওই নারী জানান—পাইলস্ আছে বলে রক্ত বের হচ্ছে।

এখনই তাকে নিয়ে হাসপাতালে যেতে হবে বলেও জানানো হয়। এই বলেই তারা বের হয়ে যান। পরে রাত সোয়া তিনটার দিকে শহিদুল খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। তাকে হাসপাতালের ৯-১০ নম্বর ওয়ার্ডে (সার্জারি বিভাগ) ভর্তি করা হয়েছে।

তবে শহিদুলের সঙ্গে থাকা আয়শা নামে ওই নারীকে পাওয়া যাচ্ছে না। হোটেলের খাতায় আয়শা থাকলেও শহিদুল আইনশৃঙ্খলা বাহিনীকে ওই নারীর নাম বলেছেন মরিয়ম।

খুলনা থানার ওসি শেখ মুনীর-উল-গিয়াস বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এখনও এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। তবে বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত চলছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।