1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলায় রাতের আধারে মৎস্য ঘের দখল করে মাছ লুটের অভিযোগ - Khulnar Khabor
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

মোংলায় রাতের আধারে মৎস্য ঘের দখল করে মাছ লুটের অভিযোগ

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২৭৮ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের মোংলায় উপজেলার সুন্দরবন ইউনিয়নের ০৬’নং ওয়ার্ডের দামেরখন্ড এলাকার নিউটন মজুমদার(৪৫) নামের স্থানীয় এক মৎস্য ঘের মালিককে দেশীয় অস্ত্রের ভয় দেখানো’সহ বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে দামেরখন্ড মৌজার এস এ ১৩৮নং খতিয়ানের ৩.১৯ একর জমি ৪ আনা অংশের.৮০’একর আয়তনের একটি মাছের ঘের দখল করে পানি সেচ দিয়ে প্রায় ৩’লক্ষাধিক টাকার মাছ লুট করার অভিযোগ উঠেছে।

বুধবার(১৫’জানুয়ারি) রাতে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ০৬’নং ওয়ার্ডের দামেরখন্ড এলাকায় এই মাছের ঘের দখল ও মাছ লুটের ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘের মালিক নিউটন মজুমদার (৪৫) স্থানীয় ইউপি মেম্বার অজিত মজুমদার, বিকাশ মহালদার ও চিরঞ্জিত মহালদার এবং মুরাদ সরদার’সহ কয়েকজনকে আসামি করে বাংলাদেশ পুলিশ সেবা ৩৩৩ নম্বর’সহ চটেরহাট পুলিশ ক্যাম্প ও মোংলা থানা পুলিশের কাছে অভিযোগ করে তাদের ঘের দখল ও মাছ লুট থেকে রক্ষাতে সেবা চান কিন্তু আইনি কোনো পদক্ষেপ পাইনি ওই ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে ভুক্তভোগী ওই মৎস্য ঘের মালিক নিউটন মজুমদার বলেন, তিনি মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের কুদ্দুস ইজারাদারের কাছ থেকে দামেরখন্ড মৌজার এস এ ১৩৮’নং খতিয়ানের ৩.১৯’একর জমি ৪’আনা অংশের .৮০’একর আয়তনের একটি জমি ক্রয় করে দীর্ঘ ৪০’বছর ধরে বিভিন্ন প্রকারের মৎস্য চাষ করি। বুধবার রাতে সুন্দরবন ইউনিয়নের ৬’নং ওয়ার্ডের দামেরখন্ড এলাকায় স্থানীয় ইউপি মেম্বার অজিত মজুমদার, বিকাশ মহালদার ও চিরঞ্জিত মহালদার এবং মোঃ মুরাদ সরদারের নেতৃত্বে ১০ থেকে ১২’জন সন্ত্রাসী তাকে দেশীয় অস্ত্র দেখিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে প্রথমে মাছের ঘেরটি দখল করে মাছের ঘেরের পানি সেচ দিয়ে প্রায় আনুমানিক ৩’লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে যায়। ওই ইউপি মেম্বার অজিত মজুমদার দীর্ঘ দিন ধরে আমার স্ত্রীকে বিভিন্ন ধরনের বাজে কথা ও তার সাথে বাজে কাজে লিপ্ত হওয়ার জন্য চাপ সৃষ্টি করে কিন্তু তিনি রাজি হন না বা স্থানীয় ওই ইউপি মেম্বার অজিত মজুমদারের বিরুদ্ধে আমার স্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় অভিযোগ দায়ের করার কথা বললে। ওই অজিত মজুমদার তার মেম্বারিত বা ক্ষমতার অপব্যবহার করে আমার মৎস্য ঘের জবরদখল করে লুটপাট চালায়।

এ বিষয়ে ভুক্তভোগী নিউটন মজুমদার কান্না জনিত কন্ঠে আরও বলেন, আমি বিভিন্ন জায়গায় থেকে ধার দেনা করে ওই মৎস্য ঘেরে বিভিন্ন প্রকার মাছ ছাড়ছি কিন্তু এখনো এই ধার দেনা কি করে পরিশোধ করবো যানি না। আমি এই অজিত মজুমদার, বিকাশ মহালদার ও চিরঞ্জিত মহালদার এবং মুরাদ সরদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও আমার ল্যায্য দাবি বুঝে পাওয়ার জন্য প্রশাসন’সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সু-দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী জানান, নিউটন মজুমদার ওই জমি সুন্দরবন ইউনিয়নের কুদ্দুস ইজারাদারের কাছ থেকে ক্রয় করে দীর্ঘ ৪০’বছরের মতো সে জমিতে মাছও চাষ করছিলেন। এবং প্রতিনিয়ত নিউটন মজুমদারকে এই ঘের থেকে মাছ ধরতে বা বিভিন্ন ধরনের মাছের পোনা ছাড়তে দেখি কিন্তু হঠাৎ নিউটন মজুমদারের সঙ্গে এমনটা হলো এটা আমরা মেনে নিতে পারছি না। আমাদের সঙ্গেও আগামীতে হবে কিনা তার ভয়ে আছি। গত বুধবার রাতে স্থানীয় ইউপি মেম্বার অজিত মজুমদার, বিকাশ মহালদার ও চিরঞ্জিত মহালদার এবং মুরাদ সরদার’সহ তাদের দলবল নিয়ে এসে ঘেরটি দখলে নিয়ে পানি সেচ দিয়ে মাছ ধরে নিয়ে গেছে।
আমরা এমন ন্যাক্কারজন ঘটনা যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূল শাস্তি দাবি করছি।

এ অভিযোগের ব্যাপারে বিকাশ মহালদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিউটন মজুমদার যে জমিতে মাছ চাষ করছিল সেই জমি আমাদের এবং আমার বাবদাদার ক্রয়কৃত জমির। সে অবৈধভাবে এতদিন আমাদের জমিতে মাছ চাষ করছিলেন আমরা কোট থেকে রায় পেয়েছি তাই আমাদের জমি আমারা বুঝে নিয়েছি। তবে নিউটন মজুমদারে তার ওপর কোন হামলা বা মাছ লুটের ঘটনা ঘটেনি। যে মাছ ধরেছি তা যদি নিউটন মজুমদারের হয় তবে স্থানীয় ইউপি মেম্বার অজিত মজুমদার,মুরাদ সরদার’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের মাধ্যমে তাকে বুঝিয়ে দেওয়া হবে।

এ অভিযোগের বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার অজিত মজুমদারের কাছে জানতে চাইলে তিনি বলেন,নিউটন মজুমদার আমার বিরুদ্ধে আপনাদের কাছে যে অভিযোগ করেছে এইটা একেবারেই ভিত্তিন ও বানোয়াট। আর নিউটন মজুমদার একটি ফালতু প্রকৃতির লোক। এবঙ আপনারা নিউটন মজুমদার ও চিরঞ্জিত মহালদারের ঘেরের বিষয় টা কেন্দ্র করে আপনারা আমার কাছে আসছে কিন্তু দীর্ঘ দিন ধরে ওই ঘেরটা নিয়ে মামলা মোকদ্দমা চলছে এবং অনেক বার গ্যাঞ্জাম ও মারামারি হয়েছে ওদের মধ্যে। আর নিউটনে ঘেরের কাছে ওই ঘেরটি হওয়ায় লেট কেটে দিয়ে মাছ নিয়ে গেছে এবং ভিডিও করা আছে আমাদের কাছে বা আমার কাছে। কিন্তু দীর্ঘ ১’মাস হলো চিরঞ্জিত মহালদাররা কোট থেকে জমি টা বুঝে পাইছে এবং সকল কাগজ পত্র মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব কেও দেখাইছে বা আমাদের এখানের ক্যাম্পের আই সি স্যার রফিক সাহেব তাকেও দেখায়ছে এবং রফিক সাহেব সেই প্রথম থেকে এই পর্যন্ত সকল কিছু জানেন। আর যেহেতু ঘেরের সিসিন তো শেষ তাই ঘেরে মাছ গুলো রাখলে ঘেরের প্রসেসিং চলে না তাই দুই পক্ষ যাতে মারামারি না হয় তাই রফিক সাহেবকে বলেছি যে আপনি থেকে মাছ গুলো ধরেন আর ধরার পরবর্তীতে মাছ গুলো বিক্রি করে একখানে টাকা জমা রেখে দুই পক্ষের মধ্যে যে খরচা টা হয় রেখে দিয়ে দিতে আর সেই ভাবেই এই মাছ গুলো ধরা হয়েছে।

কিন্তু ওই ইউপি মেম্বার অজিত মজুমদার যে ভিডিও গুলোর কথা বলছেন তা দেখাতে পারে নাই।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা বা কোথাও কোনো অভিযোগ বা মামলা দায়ের করেন নি ওই ভুক্তভোগী পরিবার তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।