1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন - Khulnar Khabor
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

দিঘলিয়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন

  • প্রকাশিত : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৫ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা || তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসন কর্তৃক ১১,১২ ও ১৩  জানুয়ারি পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ছয় দলীয় অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার শেষ দিনে চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন একাদশ।

১৩ জানুয়ারি সোমবার যথারীতি সকাল ১০টায় উপজেলার পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ছয় দলীয় অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার শেষ  দিনে আড়ংঘাটা ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দিঘলিয়া ইউনিয়ন একাদশ। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
সোমবার  অনুষ্ঠিত ফাইনাল খেলাটি চরম প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় । প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এ খেলায় দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে আড়ংঘাটা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

তারুণ্যের উৎসব উপলক্ষে ৬ দলীয় ফুটবল প্রতিযোগিতায় শ্রেষ্ঠ গোলকিপার নির্বাচিত হয়েছেন আড়ংঘাটা একাদশকে গোলকি সাহেদ।শ্রেষ্ঠ গোলদাতা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের নাঈম খান। ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের জিদান।খেলার প্রথম দিন থেকে ধারাভাষ্যকার ছিলেন মাস্টার মেহেদী হাসান।

ফাইনাল খেলা চলাকালীন এবং পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, ওসি তদন্ত টোকন , উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিএম শাহ আলম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম খান, উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস,বারাকপুর ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত কামরুল ইসলাম আড়ংঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ আক্তার, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মাহবুবল আলম,উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা সর্দার শহিদুল্লাহ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মোঃ আব্দুল হামিদ,  আরো উপস্থিত ছিলেন, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু,উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম,উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান ,প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, নির্বাচন কর্মকর্তা হুমায়রা পারভীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহামুদা সুলতানা, মৎস্য কর্মকর্তা স্নিগ্ধ খাঁ বাবলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ বিশ্বাস, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম,যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম খান,আনসার ভিডিপি কর্মকর্তা শাহনাজ পারভীন,দিঘলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ,সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন  স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ,এবং ক্রীড়ামোদি দর্শক ও বিভিন্ন পেশাজীবী মানুষের উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ হয়ে উঠেছিল আনন্দ মুখরিত।

খেলা শেষে উপস্থিত সকলকে  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

উল্লেখ্য, প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হয় আড়ংঘাটা ইউনিয়ন ফুটবল একাদশ এবং যোগীপোল ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে। এ খেলায় আড়ংঘাটা ফুটবল একাদশ যোগীপোল ইউনিয়ন ফুটবল একাদশকে খুব সহজে ৫-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয় দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ  বনাম বারাকপুর ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে। দ্বিতীয় এ খেলায় দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ৮-১  গোলে বারাকপুর ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নিত হয়।

দ্বিতীয় দিনের খেলায় দিঘলিয়া ইউনিয়ন একাদশ বনাম গাজিরহাট ইউনিয়ন ফুটবল একাদশ এ খেলায় গাজিরহাট ইউনিয়নকে পরাজিত করে দিঘলিয়া  ফাইনালে উত্তীর্ণ হয়। অপর খেলায় সেনহাটি ইউনিয়নকে পরাজিত করে আড়ংঘাটা একাদশ  ফাইনালে উত্তীর্ণ হয় ।

ফাইনাল খেলায় দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে আড়ংঘাটা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।