1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় ১শ বছরের চলাচলের রাস্তা বন্ধ অবরুদ্ধ তিন পরিবার  - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

পাইকগাছায় ১শ বছরের চলাচলের রাস্তা বন্ধ অবরুদ্ধ তিন পরিবার 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৭৪ বার শেয়ার হয়েছে

পাইকগাছা প্রতিনিধি || “খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের আরাজী ভবানীপুর গ্রামের অসহায় দরিদ্র পরিবারের ১শ বছরের পুরনো চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিবেশী হাফিজ গাজী গং। এ বিষয় থানায় রাস্তা উদ্ধার চেয়ে অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী পরিবারের সদস্য স্বপ্না বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়,পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের আরাজী ভবানীপুর গ্রামের হতদরিদ্র শামসুর গাজী সহ তিন ভাই পৈতৃক ভিটাতে বসবাস করছেন,কিন্তু প্রতিবেশী হাফিজ গাজী গং তারা গায়ের জোরে অন্যায় ভাবে শামসুর গাজী গং এর একশত বছরের পুরনো চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে তিনটি পরিবারকে রাস্তায় আসা-যাওয়া বন্ধ করে দিয়েছেন। এ বিষয়ে সত্তার গাজীর স্ত্রী স্বপ্না বেগম পাইকগাছা থানায় রাস্তা চেয়ে একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে উল্লেখ করেছেন তারা হতদরিদ্র ও গরিব মানুষ হওয়ায় স্বামী ও বাড়ির পুরুষেরা ইট ভাটায় কাজ করতে যাওয়ার সুযোগে হাফিজ গাজী গং রাস্তা নেট দিয়ে ঘিরে চলাচল বন্ধ করে দিয়ে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছেন । সে কারণে সাত্তার গাজীর স্ত্রী স্বপ্ন বেগম  তিনি পাইকগাছা থানার ওসি বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন।

সরেজমিনে যে দেখা যায়,সত্তার গাজীসহ তিন ভাইয়ের চলাচলের রাস্তা নেট দিয়ে গিয়ে বন্ধ করে রেখেছেন হাফিজ গাজী গং।

এ বিষয় হাফিজ গাজীর কাছে জানতে চাইলে তার ছেলে হাবিবুর গাজী জানান ,আমাদের জমি আমরা ঘেরা দিয়েছি। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ সবজেল হোসেন বলেন একটি দরখাস্ত পেয়েছি বিষয়টি রাড়ুলী ক্যাম্প ইনচার্জ এর নিকট পাঠিয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।