1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বৈষম্যবিরোধী আন্দোলনে হাজার তরুণের জীবন দানকে স্বীকার করি- ড.এম সাখাওয়াত হোসেন - Khulnar Khabor
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত ৫০ কোটির কয়রা-কাশিরহাটখোলা সড়কে ধস: কাজ শেষ হতে না হতেই বেহাল দশা যশোর কেন্দ্রীয় কারাগারে স্ট্রোকে হাজতির মৃত্যু খুলনার দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ লোহাগড়ায় শ্রী শ্রী বাবা বুড়ো ঠাকুরের গাছতলা ধামে ৪দিন ব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা শুরু মোরেলগঞ্জে শুরু হলো এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত কেশবপুরে ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্র ও গোলাবারুদ’সহ কুখ্যাত এক ডাকাত আটক

বৈষম্যবিরোধী আন্দোলনে হাজার তরুণের জীবন দানকে স্বীকার করি- ড.এম সাখাওয়াত হোসেন

  • প্রকাশিত : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২১১ বার শেয়ার হয়েছে

সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক খুলনা || নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে প্রায় দুই হাজার তরুণ অকাতরে জীবন দিয়েছে। আমরা সবাই তাদের এই দানকে স্বীকার করি। আমাদের তরুণ প্রজন্ম যে ত্যাগ স্বীকার করেছে তা বৃথা যেতে দেওয়া যাবে না। আসুন আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। উপদেষ্টা আজ (শুক্রবার) সকালে খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের ৫৬ বছরপূর্তি ও পুনর্মিলনী- ২০২৫ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপদেষ্টা বলেন, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ আয়তনে ছোট হলেও এটি অনেক বড় বড় ব্যক্তির জন্ম দিয়েছে। খুলনার উন্নয়নে এই কলেজের অবদান অনেক। তবে অনেক পুরোনো কলেজ হিসেবে এর অবকাঠামোর যতটা উন্নতি হওয়া উচিত ছিলো ততটা হয়নি।

কলেজটি সম্প্রসারণ করা প্রয়োজন জানিয়ে কলেজের উন্নয়নে অনুষ্ঠানে উত্থাপিত তিনটি দাবির বিষয়ে শিক্ষা উপদেষ্টাকে অবহিত করবেন বলে আশ্বাস দেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি আরও বলেন, একসময় খুলনা শহরে মোংলা পোর্টের অফিস ছিলো। আমদানিকারক, শিপিং এজেন্টসহ সবার প্রয়োজনে আবার এই অফিসটি খুলনা শহরে ফিরিয়ে আনতে হবে। মোংলা পোর্ট খুলনার পোর্ট, তাই এটিকে বাঁচিয়ে রাখা ও আরো কার্যকর করার দায়িত্ব আপনাদের সকলের। এখানে কন্টেইনার টার্মিনাল নির্মাণ না হলে বন্দরটির পুর্ণ বিকাশ হবে না, এক্ষেত্রে উদ্যোগ নেয়া হচ্ছে।

ট্যারিফ কমিয়ে আমদানিকারকদের এবন্দর ব্যবহারে আরো আগ্রহী করে তুলতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরক্টিং স্টাফ ও বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, মোংলাবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান, খুলনা বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার,জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, সরকারি সুন্দরবন আদর্শ কলেজের প্রাক্তন শিক্ষার্থী নজরুল ইমলাম মঞ্জু এবং সাবেক শিক্ষার্থী ও জাতীয় গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সদস্য নূর খান।

এতে সভাপতিত্ব করেন সরকারি সুন্দরবন আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তাহের মোঃ আনিছুর রহমান। স্বাগত বক্তৃতা করেন পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক মোঃ তরিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব মোল্লা মারুফ রশীদ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।