1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির জাতীয় স্বর্ণপদকের গৌরব অর্জন - Khulnar Khabor
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির জাতীয় স্বর্ণপদকের গৌরব অর্জন

  • প্রকাশিত : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩৩৪ বার শেয়ার হয়েছে

স্নেহেন্দু বিকাশ,পাইকগাছা || দেশের শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে খুলনা জেলার পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি জাতীয় সমবায় পুরস্কার -২০২৩ লাভ করে গৌরব অর্জন করেছেন। গত ২ নভেম্বর রাজধানীর আগারগাঁওস্থ সমবায় অধিদপ্তরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আয়োজিত জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতিকে জাতীয় সমবায় পুরস্কার হিসেবে স্বর্ণপদক, ১ লাখ টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ এর নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন সমিতির নেতৃবৃন্দ। এ অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোসাম্মাৎ শাহানারা খাতুন ও সমবায় অধিদপ্তরের মহাপরিচালক শরিফুল ইসলাম সহ অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় পুরস্কার প্রাপ্তিতে সমিতির নেতৃবৃন্দ এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের বিভাগীয় যুগ্ম নিবন্ধক মিজানুর রহমান, জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির এর সাথে শুভেচ্ছা বিনিময় করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য সমবায়ের তীর্থ স্থান হিসাবে খ্যাত পাইকগাছা উপজেলায় ৫ শতাধিকের বেশি নিবন্ধিত সমবায় সমিতি রয়েছে। যার মধ্যে বেশির ভাগ সমিতি ঋন কার্যক্রমের সাথে যুক্ত । অত্র উপজেলা একদিকে যেমন সমবায়ের তীর্থ স্থান, তেমনি কাঁকড়া উৎপাদন ও রপ্তানির জন্য অত্র এলাকা হিসেবে অত্যন্ত সমৃদ্ধ। বিভিন্ন তথ্য মতে অত্র উপজেলা থেকে বছরে প্রায় ৩৭ হাজার মেট্রিক টন কাঁকড়া উৎপাদন ও রপ্তানি হয়ে থাকে। কাঁকড়া চাষ থেকে শুরু করে বিপণন পর্যায়ে এলাকার হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এদিকে ব্যবসায়ীদের কাঁকড়া উৎপাদন ও বিপননে সার্বিক সহযোগিতা করতে ২০০১ সালের ৬ আগস্ট গঠন করা হয় পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি। যার নিবন্ধন নং ৫২কে। বর্তমানে সমিতির ৩২৮ জন সদস্য রয়েছে।

সমিতির মাধ্যমে শেয়ার সঞ্চয় আদায় পূর্বক পূঁজি গঠন,ঋন বিতরণ ও আদায়ের মাধ্যমে ব্যবসায়ী ও সদস্যের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়ন,পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং চীন, তাইওয়ান,হংকং,মালয়েশিয়ায় কাঁকড়া রপ্তানি করার মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি। সমিতির মাধ্যমে ইতোমধ্যে ২৩ হাজার মানুষের পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সমিতির আওতায় গড়ে উঠেছে দেড় শতাধিক কাঁকড়া ডিপো। বর্তমানে সমিতির ১ কোটি ৩৫ লাখ টাকার মূলধন সহ বিভিন্ন সম্পদ রয়েছে। থানা মসজিদ মার্কেটে সমিতির অনূকূলে ৩ টি পাকা ঘর,শিববাটী মৌজায় নিজস্ব ২ বিঘা জমি রয়েছে। কাঁকড়া পরিবহনের জন্য ৫ টি পিকআপ এছাড়া দুই শতক জমির উপর নিজস্ব ট্রেনিং সেন্টার রয়েছে। সমিতির কার্যক্রমের পাশাপাশি সমিতির পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠান ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ কে সার্বিক সহযোগিতা সহ যথাযথ ভাবে জাতীয় দিবস উদযাপন করা হয়। এভাবেই নানা ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রশংসা অর্জন করেছে কাঁকড়া সমবায় সমিতি।

প্রথমবারের জাতীয় সমবায় পুরস্কার লাভ করায় সমবায় বিভাগ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হিরামন মন্ডল ও সাধারণ সম্পাদক শিবপদ নাথ সহ সমিতির নেতৃবৃন্দ ও কাঁকড়া ব্যবসায়ীরা।

উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির বলেন ভালো কার্যক্রমের জন্য পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি জাতীয় সমবায় পুরস্কার লাভ করেছে। স্বর্নপদক অর্জনে সকল কৃতিত্ব সমিতির সকল সদস্যের। তিনি আরোও বলেন আমি এ উপজেলায় পৌনে দুই বছর কর্মরত রয়েছি। পর পর দুই বছরই ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ ও কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি জাতীয় পুরস্কার লাভ করেছে।এর জন্য আমি অত্যন্ত ধন্য এবং গর্বিত। এদিকে জাতীয় স্বর্নপদকের গৌরব অর্জন করায় পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ সমবায় অধিদপ্তরসহ জেলা ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।