1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ঘূর্ণিঝড় দানার প্রভাবে মাটির ঘর ধ্বসে দিশেহারা সহিলের পরিবার - Khulnar Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

ঘূর্ণিঝড় দানার প্রভাবে মাটির ঘর ধ্বসে দিশেহারা সহিলের পরিবার

  • প্রকাশিত : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৬৩ বার শেয়ার হয়েছে

পাইকগাছা প্রতিনিধি || ঘূর্ণিঝড় দানার প্রভাবে পাইকগাছায় মাটির ঘর ধ্বসে চাপা পড়ে দিন মজুর সহিল উদ্দীন ও তার পরিবার। তবে অল্পের জন্য প্রাণে বাঁচলেও বৃষ্টির মধ্যে একমাত্র মাথা গোজার ঠাঁই হারিয়ে রীতিমত দিশেহারা হয়ে পড়েছেন অসহায় পরিবারটি।

খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের চরমলই গ্রামের বাসিন্দা দিনমজুর সহিল উদ্দীন। তার পিতা একই এলাকার গ্রাম পুলিশ (চৌকিদার) ইছার উদ্দীন। সহিল উদ্দীন একজন দিনমজুর। প্রতিদিন শ্রম বিক্রির টাকায় চলে সংসার। একদিন কাজ না হলে পেটে আহার জোটেনা। স্ত্রী-সন্তানসহ পরিবারের একমাত্র উপার্জনক্ষম তিনি। একেতো সংসারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, তার উপর ঘুর্নিঝড়ের প্রভাবে সৃষ্ট বৃষ্টিতে বৃহস্পতিবার রাতে কেড়ে নিল মাথা গোঁজার একমাত্র ঠাঁই। আশ্রয়স্থল হারিয়ে তাই দিশেহারা হয়ে পড়েছেন তিনি। বর্তমানে খোলা আকাশের নীচে পরিবার-পরিজন নিয়ে মানবেতর রাত কাটছে তার।

এ ব্যাপারে সহিল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, একমাত্র থাকার ঘরটি ধ্বসে পড়ায় স্ত্রী-সন্তানদের নিয়ে রাস্তায় বসবাসের উপক্রম হয়েছে। অর্থাভাবে নতুন করে ঘর বাঁধা নিয়ে মহা দুশ্চিন্তায় রয়েছেন সহিল উদ্দীন ও তার পরিবার। আল্লাহই একমাত্র ভরসা। এসময় তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।

স্থানীয় গদাইপুর ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান বলেন,সরকারি বরাদ্দ সাপেক্ষে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন তিনি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।