1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোরেলগঞ্জে আ.লীগ নেতার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

মোরেলগঞ্জে আ.লীগ নেতার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৩৮ বার শেয়ার হয়েছে

মোঃ রাজু হাওলাদার || বাগেরহাটের মোরেলগঞ্জে রামচন্দ্রপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক ওয়ার্ড ইউপি মেম্বার আব্দুল অদুত খান ওরফে কাপ্তান অদুতের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ফুঁসে উঠেছে ৫ গ্রামের মানুষ। তার বাহিনী দ্বারা দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় মিথ্যা মামলা দিয়ে হয়রানী, মাদক ব্যবসা, মারপিটসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে ভূক্তভোগী পরিবারসহ স্থানীয়রা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টায় রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা বাজারের এলাকাবাসীর আয়োজনে ব্যানারে এ মানববন্ধনে ভূক্তভোগী পরিবারসহ স্থানীয় দুই শতাধিক নারী পুরুষ অংশ নেয়। পরে তারা আব্দুল অদুত খান তার দোষরদের অবিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন ।

ইউনিয়ন পরিষদের মাঠে আয়োজিত প্রতিবাদ সভা থেকে বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে সাবেক এ ইউপি মেম্বার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল অদুত খান টানা ৩ বারে ইউপি সদস্য থাকার সুবাদে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন মানুষকে হয়রানি, একাধিক পরিবারকে করেছে বাড়ী-ঘর ছাড়া, ২০০৭ সালের তৎকালীন ৪০ দিনের কর্মসৃজন কাজের শ্রমিকদের ১ লাখ ২৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ছোট কুমারখালী গ্রামের মোনতেজ মোল্লাকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। তারই আপন ছোট বোন গড়ঘাটা গ্রামের ফরিদা বেগমকে পৈত্রিক জমিজমা না দিয়ে আত্মসাত করেন।

শাহদাৎ হোসেন, রফিকুল ইসলাম মোল্লা মোনতেজ মোল্লাসহ এ রকম একাধিক পরিবারকে মামলা দিয়ে হয়রানী করে বাড়িঘর থেকে বিতাড়িত করেছে। এছাড়াও তার বাহিনী দ্বারা রামচন্দ্রপুর, গড়ঘাটা, ছোট কুমারখালী, ঝিলবুনিয়া, কামলাসহ কয়েকটি গ্রামে মাদক সিন্ডিকেট তৈরী করে যুব সমাজকে ধ্বংসের পথে দাড় করিয়েছে। ইউপি মেম্বার অদুত খান ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন প্রতিবাদ সভা থেকে বক্তারা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।