1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলায় ক্রয়কৃত জমি জোরপূর্বক জবরদখলের অভিযোগ - Khulnar Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার

মোংলায় ক্রয়কৃত জমি জোরপূর্বক জবরদখলের অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২৭৭ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি ||
বাগেরহাটের মোংলা পৌর শহরের রবীন্দ্রনাথ সড়কের খান মার্কেট সংলগ্ন এলাকায় আব্দুল্লাহ বিন নাসের ও নবীর হোসেনের ক্রয়কৃত জমি জোরপূর্বক জবরদখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে একই এলাকার মণীন্দ্রনাথ কর্মকারের ছেলে ভূমিদস্যু নান্টু কর্মকার।

এ ব্যাপারে জমির মালিক আব্দুল্লাহ বিন নাসের এবং নবীর হোসেন তাদের অভিযোগে উল্লেখ্য করে বলেন,স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পরিবর্তন হওয়ার পর রাতারাতি গত (১৩’অক্টোবর) ভোর রাতে মানুষ জেগে ওঠার আগেই পূজার ছুটি থাকা এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী’কে সাথে নিয়ে জমিতে বেড়া দেয় দরখাস্তের বাদী ভূমিদস্যু নান্টু কর্মকার।

এ অভিযোগের বিষয়ে তারা আরও বলেন,একই এলাকার আত্মারাম মন্ডলের ছেলে রবীন্দ্রনাথ মণ্ডলের কাছ থেকে তারা জমি ক্রয় করার পরে বেড়া ও মালিকানার পক্ষে সাইনবোর্ড দিতে গেলে গত (১১জুন)তখনকার সময় মোংলা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তরিকুল ইসলাম বাদীর করা ১৫০ ধারা দরখাস্তের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন এবং উভয়পক্ষকে জমিতে বেড়া দেওয়া থেকে বিরতো থাকার জন্য নিষেধাজ্ঞা জারি করেন এবং উক্ত ২১ খতিয়ানের জমির ফয়সালা শেষ না হওয়া পর্যন্ত জমিতে সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখার আদেশ প্রদান করেন। এই আদেশ অমান্য করে কেউ যদি এখানে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে । বাদীপক্ষ ভূমিদস্যু নান্টু কর্মকার এই নিষেধাজ্ঞা অমান্য করে পূজার ছুটিতে গত (১৩’ই অক্টোবর) ভোর রাতে নান্টু’সহ এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসীকে সাথে নিয়ে ওই জমিতে বেড়া তৈরি করেন।

এ ব্যাপারে বিবাদীগণ আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলেন, বাদী নান্টু কর্মকার এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু , তার যন্ত্রণায় আমরা’সহ এলাকার প্রতিটা মানুষ অতিষ্ঠ। সন্ত্রাসী নান্টু আইনকে তোয়াক্কা না করে আদালতে বিচারাধীন জমি অন্যায় ভাবে জবরদখল করে নিয়েছে। আমরা ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ধরনের অন্যায়ের ন্যায় বিচারের দাবি জানাই ।

এ অভিযোগের বিষয়ে জানার জন্য অভিযুক্ত ভূমি দস্যু নান্টু’সহ তার পরিবারের সদস্যদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।