1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় ভূমিদস্যুদের কবল থেকে ঘেরের জমি ফিরে পেতে এসপির কাছে আবেদন - Khulnar Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

কয়রায় ভূমিদস্যুদের কবল থেকে ঘেরের জমি ফিরে পেতে এসপির কাছে আবেদন

  • প্রকাশিত : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৬৬ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || কয়রায় ভূমিদস্যুদের কবল থেকে ঘেরের জমি ও পাওনা টাকা ফিরে পেতে খুলনা পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন ঘের মালিক ও মৎস্য ব্যবসায়ীরা।

৩ অক্টোবর লিখিত আবেদন করেন কয়রার চরামুখা গ্রামের শমীভূষণ মন্ডলের ছেলে প্রশান্ত কুমার মন্ডল ও দক্ষিন বেদকাশী গ্রামের আব্দুল ওহাব সরদারের ছেলে এস. এম. গোলাম মোস্তফাসহ আরও অনেকে।

লিখিত আবেদনে তারা বলেন,প্রশান্ত কুমার মন্ডল, এস. এম. গোলাম মোস্তফা ও কয়রার মেদের চর গ্রামের প্রফুল্য মন্ডলের ছেলে দেবাশীষ মন্ডল ২০২৪ সালের প্রথম দিকে চরামুখা, হলুদবুনিয়া ও পদ্মপুকুর গ্রামের মধ্যবর্তী স্থানে প্রায় ৩০০ বিঘা জমিতে ২ শতাধিক জমির মালিকের কাছ থেকে ২১ সদস্য বিশিষ্ট মৎস্য ঘের পরিচালনা কমিটির সিদ্ধান্তে মাছ চাষ বা ঘেরের ব্যবসা শুরু করি। আইলায় এই এলাকা সাড়ে ৪ বছর নদীর পানিতে প্লাবিত থাকায় পানির স্রোতে এই ৩০০ বিঘা কৃষি জমি ২৫/৩০ ফুট গভীর খালে পরিনত হয় এবং নদীর বেড়ীবাঁধ নির্মানের পরে ২০১৫ সাল থেকে পর্যায় ক্রমে বিভিন্ন বহিরাগত ভূমিদস্যুর দখলে চলে যায়। এতে জমির মালিকেরা হারির টাকা পায় না । প্রতিবাদ করলে তাদের বাড়িতে, উপজেলা ও জেলা সদরে জমির মালিকদের লাঞ্চিত হতে হয় ও মৃত্যুর হুমকি আসে। বিগত সরকার আমলে ২০২২ হইতে ২০২৩ সাল পর্যন্ত জমির মালিকদের আন্দোলন সংগ্রামে উপজেলা সদর ও বহিরাগত ভূমিদস্যুরা এবং সাবেক জেলা পুলিশ সুপারের নির্দেশে স্থানীয় দক্ষিন বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান ও কয়রা থানা ওসি সাহেবের উপস্থিতিতে জমির মালিকদের একটি কমিটি ব্যবসায়ী নিয়োগ করে ঘের পরিচালনা করবে এবং জমির মালিকদের হারির টাকা প্রদান নিশ্চিত করবে সিদ্ধান্ত হয়।

দেবাশীষ মন্ডলকে মাছের ঘের পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। বিভিন্ন খরচ মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকা বিনিয়োগ করা হয়। দেবাশীষ ২০২৪ সালের জানুয়ারী মাস হইতে এপ্রিল মাস পর্যন্ত মাছের ঘেরের সকল আয় ও ব্যয়ের সার্বিক হিসাব আমাদের প্রদান করে। তবে মে মাস হইতে যখনই ঘেরের মাছ উৎপাদন ও আয় প্রচুর পরিমানে বৃদ্ধি পাওয়ায় তখন থেকে আমাদের কাছে আর হিসাব দেয় না। দেবাশীষ কর্মব্যস্ততা ও বিভিন্ন অজুহাত দেখায়। এভাবে জুলাই মাস পর্যন্ত সকল খরচ বাদে ১২ লক্ষ টাকার অধিক অর্থ আত্মসাৎ করেছে তিনি। মাছের ঘেরে আমাদের যৌথ নিয়োগের কর্মচারী বাদ দিয়ে এবং ১৫/২০ স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসী লোক নিয়োগ দিয়ে ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে এককভাবে অর্থ আত্মসাৎ করতে থাকে।

গত ৫ই আগস্টে আওয়মী লীগ সরকার পদত্যাগ করলে তার পালিয়ে যায়। এবং দেবাশীষের উপরে ক্ষুব্ধ হয়ে কিছু স্থানীয় ও বহিরাগত লোকজন ঘেরের চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করে ও ঘেরে অবস্থান নেয়। আমরা ও জমির মালিকরা ঘের নিয়ন্ত্রনে নিয়ে আসি । কিন্তু কয়েকদিন পর দেবাশীষের ৪/৫ জন লোক পুলিশ ও রাজনৈতিক সহযোগিতায় ঘেরের একটি বাসায় অবস্থান নেয় এবং আমাদের কর্মচারীদের খুন করার ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে। মোবাইল ফোনে বাংলাদেশ কোস্ট গার্ড ও থানা পুলিশের কাছে একক ঘের দাবি করে বার বার হাজির হওয়ার ওয়াদা করে অনুপস্থিত থেকে আমাদের ও জমির মালিকদের হয়রানি করে। এ অবস্থায় দেবাশীষ মন্ডল ও বর্তমান রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে মাছের ব্যবসায়ী ও ঘের মালিকরা যাতে ন্যায্য পাওনা বুঝে পাই ও জমির মালিকরা হারির টাকা বুঝে পাই তার দাবি জানাচ্ছি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।