1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
১৬ বছর ধরে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে আসছে - লবি - Khulnar Khabor
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

১৬ বছর ধরে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে আসছে – লবি

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৭২ বার শেয়ার হয়েছে

খুলনার খবর|| খুলনা-৫ (ফুলতলা-ডুমরিয়া) আসনে ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি এবং সাবেক এমপি মোহাম্মদ আলী আসগার লবি বলেছেন, বিএনপি একটি গণমুখী রাজনৈতিক দল।

গত ১৬ বছর ধরে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে আসছে। ফ্যাসিবাদ আওয়ামী লীগের পতনের পর এখন সুযোগ এসেছে নিরপেক্ষ ভাবে নির্বাচন সম্পন্ন করার।

এ জনপথের মানুষ এতোদিন ধরে অবহেলিত থাকায় একদিকে যেমন উন্নয়ন হয়নি অন্যদিকে একের পর এক কলকারখানা বন্ধ ও বিলডাকাতিয়ার জলাবদ্ধতার কারণে এলাকাবাসীকে পিছিয়ে দিয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে বন্ধ মিল কলকারখানা চালু ও বিল ডাকাতিয়ার সদস্যার স্থায়ী সমাধান করা হবে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ফুলতলা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান, সহকারী কমিশনার (ভ‚মি) পাপিয়া সুলতানা, উপজেলা প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত, উপজেলা কৃষি অফিসার আরিফ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, নির্বাচন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, বিআরডিবি কর্মকর্তা তরিকুল হোসেন, আইসিটি কর্মকর্তা অয়ন কুমার পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহানাজ বেগম, উপজেলা বিএনপি’র আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, বিএনপি নেতা মোতাহার হোসেন কিরণ, আঃ রউফ গাজী, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম মিকুসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এর পর তিনি দুপুরে আড়াইটায় তাজপুর গ্রামের একটি কমিউনিটি সেন্টারে চার ইউনিয়নের বিএনপি’র সমর্থিত ইউপি সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা করেন।

দেশের ক্রান্তিকালে নারীরা সাহসিকতার সাথে এগিয়ে এসেছে, দেশের যে কোন উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে – লবী

১নং আটরা গিলাতলা ইউনিয়ন : আলী আসগর লবী বলেছেন, দেশের ক্রান্তিকালে নারীরা সাহসিকতার সাথে এগিয়ে এসেছে। তারা দেশের যে কোন উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। লবী বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমান ঘোষিত ৩১ দফা মানেই একটি নতুন বাংলাদেশ। এই দফাগুলোর মধ্যেই আছে কীভাবে সরকার গঠিত হবে, কীভাবে কৃষক তার ন্যায্য অধিকার ফিরে পাবে, কীভাবে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং কীভাবে নারীদের অধিকতর সম্পৃক্ততা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৈদ্য, খ্রিস্টান সকল ধর্ম ও বর্ণের মানুষের দায়িত্ব আজ থেকে আমি নিলাম। আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে সকল সময় আপনাদের পাশে আমাকে পাবেন। আমার কাছে আসতে কোন মাধ্যম প্রয়োজন হবে না। সরাসরি আপনাদের যে কোন সমস্যা নিয়ে যে কোন সময় আমার কাছে আসতে পারেন।
তিনি বলেন বিএনপি’র ভারপ্রপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে এই খুলনা-৫ আসনের মানুষের পাশে থেকে সর্বদা কাজ করে যেতে বলেছেন। আমি কাজ করতে এসেছি আপনাদেরকে কিছু দিতে এসেছি। আমি এই আসন থেকে নির্বাচিত হলে বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা সহ পিছিয়ে পড়া এই অঞ্চলের উন্নয়নে সব থেকে বেশী গুরুত্ব দিয়ে কাজ করবো। তিনি আগামী জাতীয় নির্বাচনে নারীদেরকে প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহবান জানান।
তিনি বৃহস্পতিবার ১নং আটরা গিলাতলা ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।


স্থানীয় আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিকেল ৪টায় খানজাহান আলী থানা মহিলা দলের আহবায়ক শাম্মী চৌধুরী মলির সভাপতিত্ব এবং যুগ্ম-আহবায়ক শিরিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি ও মহানগর মহিলা দলের আহবায়ক সৈয়দা নার্গিস আলী। বিশেষ অতিথি খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, জেলা মহিলা দলের সভাপতি এড. তসলিমা খাতুন ছন্দা, মহানগর মহিলা দলের যুগ্ম-আহবায়ক এড. হালিমা আক্তার খানম, যুগ্ম-আহবায়ক হাসনা হেনা, সাবেক যুগ্ম-আহবায়ক সৈয়দা রেহানা ইশা, ফুলতলা উপজেলা মহিলা দলের সভাপতি মিতা পারভীন, আটরা গিলাতলা ইউনিয়ন মহিলা দলের আহবায়ক সৈয়দা শারমিন আক্তার।
কর্মী সভায় বক্তৃতা করেন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন খোকা, শেখ আলমগীর হোসেন, মীর শওকত হোসেন হিট্টু, শেখ আনোয়ার হোসেন, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, শেখ হাসিবুল হাসান, মিনা মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, ফরহাদ হোসেন, ইউপি সদস্য শেখ আলামিন হোসেন, হাফিজুর রহমান সাফি, খান ইসমাইল হোসেন বাবু, বিএনপি নেতা মোকবুল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। সভায় খানজাহান আলী থানা, ওয়ার্ড, ও ইউনিয়ন মহিলা দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।