মোঃ এখলাস শেখ, মোরেলগঞ্জ প্রতিনিধি।।বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১০৭ নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে চলাচলে দুর্ভোগের কারণে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিষয়টি জানতে পেরে মোরেলগঞ্জ পৌর নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ জাহাঙ্গীর আল আজাদ নিজ অর্থায়নে খোয়া ও বালু ফেলে চলাচলের উপযোগী করে দেন।
রবিবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে তিনি বিদ্যালয়ের সামনের রাস্তার সমস্যার তাৎক্ষণিক সমাধানে এ উদ্যোগ নেন। এ সময় তার সাথে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের চলাচলেও স্বস্তি ফিরে এসেছে।
এ সময় স্থানীয়রা জাহাঙ্গীর আল আজাদের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন। শিক্ষার্থীদের অভিভাবকরাও বলেন, দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় তারা সন্তুষ্ট এবং বিদ্যালয়ের সামনে নিরাপদ ও সহজ চলাচলের ব্যবস্থা করায় সংশ্লিষ্ট উদ্যোগকে স্বাগত জানান।
এ বিষয়ে মোঃ জাহাঙ্গীর আল আজাদ বলেন, “জনসাধারণের সমস্যা সমাধানে আমি সবসময় আন্তরিক। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়াকে আমি দায়িত্ব বলে মনে করি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে পাশে থাকব।”
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।