ইমরুল ইসলাম ইমন।।খুলনা-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে স্মার্ট ও ব্যতিক্রমী উদ্যোগ। নির্বাচনের আচরণ বিধি মেনেই সুসজ্জিত পিকআপ ভ্যানে বর্ণিল প্রচারণার মাধ্যমে নগরজুড়ে ভোটারদের মাঝে বার্তা পৌঁছে দিচ্ছেন সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত টিম।
সড়কের পাশে সারিবদ্ধভাবে সাজানো পিকআপ ভ্যানগুলোতে প্রার্থীর ছবি, ধানের শীষ প্রতীক ও নির্বাচনী বার্তায় চোখে পড়ার মতো পরিবেশ তৈরি হয়। প্রচারণাকালে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের কৌতূহল ও সাড়া লক্ষ্য করা যায়।প্রচারণায় অংশগ্রহণকারীরা জানান, আধুনিক ও স্মার্ট এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মসহ সব শ্রেণি-পেশার মানুষের কাছে বিএনপির বার্তা সহজে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। তারা আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—খুলনা-২ আসনে ধানের শীষের পক্ষে জনসমর্থন দিন দিন শক্তিশালী হচ্ছে।
এদিকে পথচারী ও ভোটারদের অনেকেই এই ব্যতিক্রমী প্রচারণাকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং নির্বাচনী আমেজে নতুন রঙ যোগ করেছে বলে মন্তব্য করছেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।