1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় ২ জেলে আটক - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় ২ জেলে আটক

  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১১২ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি।।খুলনার কয়রায় সুন্দরবনের অভ্যন্তরে নিষিদ্ধ কীটনাশক ব্যবহার করে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে দুটি নৌকা, চার বোতল কীটনাশক, ৬৫ কেজি চিংড়ি মাছ ও নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।

শনিবার সকালে সুন্দরবনের মাদারবাড়ি খালে অভিযান চালিয়ে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নাসির উদ্দীনের নেতৃত্বে বন বিভাগের একটি টহল দল তাদের আটক করে।আটককৃতরা হলেন কয়রা উপজেলার জোড়শিং গ্রামের আল মামুন ও মাসুম বিল্লাহ। বন বিভাগ সূত্রে জানা যায়, তারা সুন্দরবনের মাদারবাড়ি খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করেন।

অভিযানকালে জেলেদের ব্যবহৃত দুটি নৌকা, চার বোতল নিষিদ্ধ কীটনাশক, ৬৫ কেজি চিংড়ি মাছ এবং মাছ ধরার কাজে ব্যবহৃত নিষিদ্ধ জাল জব্দ করা হয়। বন কর্মকর্তারা জানান, সুন্দরবনের জলাশয়ে বিষ প্রয়োগ করে মাছ শিকার পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এতে মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর অস্তিত্ব ঝুঁকির মুখে পড়ে।এ বিষয়ে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, “সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।

আটক দুই জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”
সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার ও বনজ সম্পদ আহরণ রোধে বন বিভাগের নিয়মিত অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।