খুলনার খবর।। নগরীর নিরালা প্রান্তিকা এলাকা থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি মৃত মেয়েটির পরিচয় মিলেছে। তিনি খুলনা ইকবাল নগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আরফানা হোসেন নির্জনা বয়স আনুমানিক ১৬ বছর।
মেয়েটি সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া বাঁশতলা এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীম হোসেন আকাশ ও আরিফা ইয়াসমিন সীমা দম্পতির কন্যা।আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে সংবাদ পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মেয়েকে শনাক্ত করেন তার মা আরিফা ইয়াসমিন সীমা।
এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের একটি সাততলা ভবনের সামনে বস্তাবন্দি অবস্থায় নির্জনার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
গতকাল ও আজ আশপাশের সিসিটিভি ফুটেজে দেখা যায় লাল রংয়ের একটি মোটরসাইকেলে কালো হেলমেট পরিহিত এক ব্যক্তি মোটরসাইকেলের পিছনে নির্জনার বস্তাবন্দি মরদেহ নিয়ে নিরালা আবাসিকের প্রান্তিকার ৩ নম্বর গলিতে ফেলে যায়।এঘটনায় নিহত মেয়ের পরিবারের কোন খোজ পাওয়া যাচ্ছেনা।এবং তার বাবাও নিখোজ রয়েছে।
পুলিশ তার পরিবারকে খোজার চেস্টা করছে।এবং বিষয়টি অধিকতর গুরুত্বের সাথে দেখছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।